দুই বাসের সংঘর্ষে নিহত ৯, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি

সিলেট প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৬, ১৭:২০আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৭:২৮

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নারী ও শিশুসহ ৯ জন নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে দুর্ঘটনার পেছনের কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এই কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে আহ্বায়ক করে কমিটিতে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সড়ক ও জনপথ বিভাগ এবং ওসমানীনগর উপজেলা প্রশাসনের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার এবং আহতদের ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

এদিকে, সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। এছাড়া, পঙ্গুত্ব বরণকারীদের পরিবারকে তিন লাখ টাকা এবং আহতদের এক লাখ টাকা প্রদান করা হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এ অর্থ প্রদান করবে বলে জানান মন্ত্রী।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। সব মিলিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। আহত হয়েছেন আরও ১৬ জন। আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারাও হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে জেলা প্রশাসক বলেন, ‘‘সংঘর্ষের সময় মহাসড়কের ওই অংশে যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি কিংবা চালকের ঘুমিয়ে পড়ার মতো বিষয়কে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনও কারণকেই চূড়ান্ত বলা যাচ্ছে না।’’

তদন্ত কমিটি দুর্ঘটনার সময়কার পরিস্থিতি, বাস দুটির চলাচল, চালকদের ভূমিকা এবং সড়কের সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করবে। এরপর দুর্ঘটনার প্রকৃত কারণ ও কারও দায় থাকলে তা প্রতিবেদনে তুলে ধরা হবে।

/এনআই/
সম্পর্কিত
সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, চালক-মালিকদের সশরীরে হাজিরের নির্দেশ
বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিন ব্যবসায়ী নিহত
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
সর্বশেষ খবর
পর্তুগালের ‘ভেনিস’ নামে পরিচিত খালনগরী আভেইরো
পর্তুগালের ‘ভেনিস’ নামে পরিচিত খালনগরী আভেইরো
রাশিয়ার উদ্যোগে ঢাকায় তরুণদের পারমাণবিক উদ্ভাবনী প্রতিযোগিতা
রাশিয়ার উদ্যোগে ঢাকায় তরুণদের পারমাণবিক উদ্ভাবনী প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের রিকশা ও সিএনজি অটোরিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুলাই যোদ্ধাদের রিকশা ও সিএনজি অটোরিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থীরা
নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থীরা
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ