নতুন ল্যাপটপেও চার্জ দ্রুত শেষ হচ্ছে? বদলে ফেলুন এই ৮ সেটিংস 

প্রযুক্তি ডেস্ক
০৯ আগস্ট ২০২৬, ০৯:২১আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৯:২১

একটি ল্যাপটপের সবথেকে বড় সুবিধা বহনযোগ্যতা হলে, এর সবথেকে বড় খুঁত হলো এর স্বল্পস্থায়ী ব্যাটারি। আর এই ব্যাটারি ব্যাকআপেই ব্যবহারকারীকে সব কাজ করে সারাদিন পার করতে হয়। সকালে সম্পূর্ণ ব্যাটারি চার্জ দিয়ে বের হলেও বেশিরিভাগ সময়ই কর্মস্থলেই ব্যাটারি শেষ হয়ে যায়। এর জন্য সবাই ব্যাটারির খারাপ পারফরমেন্সকে দায়ী করলেও বাস্তবে দেখা যায়, অপারেটিং সিস্টেমের কিছু ডিফল্ট সেটিংস, অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড কার্যক্রম এবং নির্দিষ্ট কিছু ফিচারের কারণে নতুন ল্যাপটপের ব্যাটারিও প্রত্যাশার তুলনায় দ্রুত শেষ হয়ে যায়। কয়েকটি সহজ সেটিংস পরিবর্তনের মাধ্যমে একই ব্যাটারি থেকে উল্লেখযোগ্য সময় বেশি ব্যাকআপ পাওয়া সম্ভব। 

‘ব্যাটারি সেভার’ বা ‘এনার্জি সেভার’ মোড চালু রাখুন 

উইন্ডোজ ১১ বা ১০-এ সেটিংস > সিস্টেম > পাওয়ার এন্ড ব্যাটারি > এনার্জি সেভার (বা ব্যাটারি সেভার) থেকে এই সুবিধা চালু করা যায়। ডিফল্ট অবস্থায় এটি সাধারণত বন্ধ থাকে, ফলে ব্যাকগ্রাউন্ডে ই-মেইল সিঙ্ক, বিভিন্ন অ্যাপের আপডেট ও অন্যান্য প্রসেস স্বাভাবিকভাবে চলতে থাকে। এই মোড চালু করলে এসব কার্যক্রম সীমিত হয়ে ব্যাটারি খরচ কমে।

স্ক্রিনের উজ্জ্বলতা প্রয়োজন অনুযায়ী কমিয়ে রাখুন

ল্যাপটপের ডিসপ্লেই সবচেয়ে বেশি ব্যাটারি ব্যবহার করে। সেটিংস > সিস্টেম > ডিসপ্লে > ব্রাইটনেস থেকে স্ক্রিনের উজ্জ্বলতা প্রয়োজন অনুযায়ী কমিয়ে রাখা যায়। বেশি উজ্জ্বলতা  অপ্রয়োজনীয়ভাবে ব্যাটারির ওপর চাপ সৃষ্টি করে। ঘরের ভেতরে কাজের সময় কম উজ্জ্বলতাই যথেষ্ট এবং এতে চার্জও ধীরে কমে।

পাওয়ার মোড পরিবর্তন করুন

সেটিংস > সিস্টেম > পাওয়ার অ্যান্ড ব্যাটারি > পাওয়ার মোড-এ গিয়ে ‘ব্যালেন্সড’ অথবা ‘বেস্ট পাওয়ার এফিশিয়েন্সি’ অপশন নির্বাচন করা যায়। ডিফল্টভাবে অনেক ল্যাপটপ উচ্চ কর্মক্ষমতার মোডে থাকে, যাতে প্রসেসর বেশি শক্তি ব্যবহার করে। সাধারণ ওয়েব ব্রাউজিং, লেখালেখি বা অনলাইন ক্লাসের জন্য সাশ্রয়ী পাওয়ার মোডই যথেষ্ট এবং এতে ব্যাটারির স্থায়িত্ব বাড়ে।

স্লিপ মোড সক্রিয় করুন

সেটিংস > সিস্টেম > পাওয়ার অ্যান্ড ব্যাটারি > স্ক্রিন অ্যান্ড স্লিপ থেকে নির্ধারণ করা যায় ল্যাপটপ কতক্ষণ অব্যবহৃত থাকলে স্ক্রিন বন্ধ হবে বা স্লিপ মোডে যাবে। ডিফল্ট সময় অনেক ক্ষেত্রে তুলনামূলকভাবে দীর্ঘ হয়ে থাকে। ফলে ব্যবহার না করলেও স্ক্রিন ও হার্ডওয়্যার চালু থেকে অপ্রয়োজনীয় ব্যাটারি খরচ করে। এই সময় কমিয়ে দিলে ব্যাটারির অপচয় কমে যায়।

অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখুন

অনেক অ্যাপ ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং প্রসেসর ও নেটওয়ার্ক ব্যবহার করে। সেটিংস > অ্যাপস > ইন্সটল্ড অ্যাপস অথবা সিস্টেম > পাওয়ার অ্যান্ড ব্যাটারি > ব্যাটারি ইউসেজ থেকে বেশি চার্জ ব্যবহারকারী অ্যাপ শনাক্ত করা যায়। প্রয়োজন না থাকলে এসব অ্যাপের ব্যাকগ্রাউন্ড কার্যক্রম বন্ধ বা সীমিত করলে ব্যাটারির ওপর চাপ কমে এবং ল্যাপটপও দ্রুত সাড়া দেয়।

ওয়াই-ফাই বা ব্লুটুথ প্রয়োজন না হলে বন্ধ রাখুন

ইন্টারনেট বা ব্লুটুথ ডিভাইস ব্যবহার না করলে কুইক সেটিংস প্যানেল থেকে ওয়াই-ফাই ও ব্লু-টুথ বন্ধ রাখা যেতে পারে। এগুলো চালু থাকলে ল্যাপটপ আশপাশের নেটওয়ার্ক ও ডিভাইস খুঁজতে থাকে, যা অতিরিক্ত চার্জ ব্যবহার করে। বিশেষ করে ভ্রমণের সময় বা অফলাইনে কাজ করার ক্ষেত্রে এই অভ্যাস ব্যাটারির ব্যাকআপ আরও কিছুটা বাড়াতে সাহায্য করে।

কিবোর্ডের ব্যাকলাইট প্রয়োজন না হলে বন্ধ রাখুন

অনেক আধুনিক ল্যাপটপে কিবোর্ডের ব্যাকলাইট ডিফল্টভাবেই চালু থাকে বা অন্ধকারে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠে। এটি দেখতে আকর্ষণীয় হলেও দীর্ঘ সময় ব্যবহার করলে অতিরিক্ত চার্জ খরচ হয়। অধিকাংশ ল্যাপটপে ফাংশন কী-এর সঙ্গে থাকা বাল্ব আইকনযুক্ত বোতাম চাপলে এটি বন্ধ করা যায়। দিনের আলোতে কাজের সময় ব্যাকলাইট বন্ধ রাখলে ব্যাটারির ওপর অপ্রয়োজনীয় চাপ কমে।

রিফ্রেশ রেট কমান

১৪৪ হার্টজ বা ১২০ হার্টজ ডিসপ্লে স্ক্রলিং ও অ্যানিমেশনকে আরও মসৃণ করে, তবে এর জন্য ডিসপ্লেকে প্রতি সেকেন্ডে বেশি সংখ্যক ছবি রিফ্রেশ করতে হয়। ফলে ব্যাটারির খরচও বাড়ে। উইন্ডোজে সেটিংস > সিস্টেম > ডিসপ্লে > অ্যাডভান্সড ডিসপ্লে অপশনে গিয়ে রিফ্রেশ রেট ৬০ হার্টজে কমিয়ে আনা যায়। সাধারণ ওয়েব ব্রাউজিং, অফিসের কাজ বা স্ক্রলিং এর সময় ৬০ হার্টজ ব্যবহার করলে কর্মক্ষমতায় তেমন পার্থক্য না থাকলেও ব্যাটারির স্থায়িত্ব বাড়ে।

/ইউএস/এসটি/ 
সম্পর্কিত
ফোনে যত বেশি নেটওয়ার্ক বার তত ভালো সংযোগ, ধারণাটি কতটা সত্য?
কালিয়াকৈর হাই-টেক পার্কে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক
অ্যান্ড্রয়েড ডিভাইসে বন্ধ হতে যাচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট
সর্বশেষ খবর
মেঘনা ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মেঘনা ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
হঠাৎ লাল সবুজ পতাকায় সাকিবের অটোগ্রাফ 
হঠাৎ লাল সবুজ পতাকায় সাকিবের অটোগ্রাফ 
গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল
গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
জুলাই স্মৃতি জাদুঘরে নিজের ছবি দেখে যা বললেন এমপি আখতার
জুলাই স্মৃতি জাদুঘরে নিজের ছবি দেখে যা বললেন এমপি আখতার