জামায়াতের প্রার্থী ঘোষণা, বিএনপির কে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৬, ১৯:৫৩আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ২১:০৪

১৯৯১ সালে দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পর দ্বিতীয়বারের মতো দেশের রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে আগামী ২০ আগস্ট। এরই মধ্যে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

রবিবার (৯ আগস্ট) দুপুরে মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ে দলগুলোর পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রাজনৈতিক মহলে এখন ব্যাপক আলোচনা চলছে—ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী হচ্ছেন কে? রবিবার বিকাল থেকে কয়েকটি গণমাধ্যমে সংবাদ ছড়ায় ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দুপুরে নির্বাচন কমিশন থেকে বিএনপির পক্ষে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তবে তারা কারা সেটি এখনও নিশ্চিত করা হয়নি।

এ নিয়ে সরাসরি কথা বলতে চাননি দলটির দায়িত্বশীল নেতারা। এ ক্ষেত্রে দুই ধরনের তথ্য দিয়েছে দলীয় সূত্র। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক যুগ্ম মহাসচিব জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অপরদিকে সরকার দলীয় একজন হুইপ নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানান, এখন পর্যন্ত আমাদের দল থেকে দুটি ফরম সংগ্রহ করা হয়েছে। আগামী ১৩ আগস্ট পর্যন্ত আরও কয়েকটি ফরম ওঠানো হতে পারে। তাই রাষ্ট্রপতি হিসেবে কে চূড়ান্ত মনোনয়ন পাচ্ছেন, তা জানতে ১৩ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। দলীয় আরও কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। তাই এখন নির্দিষ্ট কারও নাম প্রকাশ করা হচ্ছে না। সময় হলে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হবে বরে তিনি জানান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে’—এ বিষয়ে তাকে অবহিত করা হলে মহাসচিব বলেছেন, তিনি কিছু জানেন না। দলের পক্ষ থেকে তাকে কিছু জানানো হয়নি।

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদল নেতাকে গুলি করার অভিযোগ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে
মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির সঙ্গে মারামারি, জামায়াতের ৩ নেতা কারাগারে
দলের সিদ্ধান্তের প্রতি নেতাকর্মীদের আস্থা রাখতে বললেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
রাজধানীতে এক লরি চাপা দিলো কয়েকটি গাড়িকে, নিহত ২
রাজধানীতে এক লরি চাপা দিলো কয়েকটি গাড়িকে, নিহত ২
সৌদিতে নিহত ৭ প্রবাসীকে ফিরিয়ে আনতে ও ক্ষতিপূরণ দিতে মন্ত্রীর নির্দেশ
সৌদিতে নিহত ৭ প্রবাসীকে ফিরিয়ে আনতে ও ক্ষতিপূরণ দিতে মন্ত্রীর নির্দেশ
যুবদল নেতাকে গুলি করার অভিযোগ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে
যুবদল নেতাকে গুলি করার অভিযোগ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে
মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির সঙ্গে মারামারি, জামায়াতের ৩ নেতা কারাগারে
মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির সঙ্গে মারামারি, জামায়াতের ৩ নেতা কারাগারে
সর্বাধিক পঠিত
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার