সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবি্উন রিপোর্ট 
১০ আগস্ট ২০২৬, ১৮:০৩ আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৮:৩৫

সৌদি আরবের রিয়াদে একটি কারখানায় আগুনে পুড়ে ১৬  বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো শোক বার্তায়  শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন সরকারপ্রধান। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদস্থ বাংলাদেশ মিশনকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।  

তিনি জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুততম সময়ে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।  

উল্লেখ্য, রবিবার (৯ আগস্ট) সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে ১৬ জন বাংলাদেশির প্রাণহানির ঘটনা ঘটে। 

/এমকে/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
সড়কের পাশে বৃদ্ধকে দেখে হঠাৎ থামলো প্রধানমন্ত্রীর গাড়ি, মাথায় দিলেন হাত বুলিয়ে
বিমানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের  সাক্ষাৎ
বৃষ্টিতে ভিজে মাটি কেটে বাঁধ উদ্বোধনে প্রধানমন্ত্রী, দুই পাড়ে দাঁড়িয়ে হাজারো মানুষের অভিবাদন
সর্বশেষ খবর
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি