অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, জ্বালিয়ে দেওয়ার হুমকি

নেত্রকোনা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯

নেত্রকোনার আটপাড়া উপজেলায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ সময় শিক্ষিকার তলপেটে লাথি মারার পাশাপাশি তাকে পেটের সন্তানসহ পুড়িয়ে হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী জড়ো হয়ে তার ওপর হামলা চালান বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর জানান।

ভুক্তভোগী শিক্ষিকার নাম নিবেদিতা দেব। তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।

শিক্ষিকার অভিযোগ, তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রার্থী নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তার ওপর হামলা চালান। এ সময় আনোয়ার হোসেন তার তলপেটে লাথি মারেন। অন্যরা তাকে কিল-ঘুষি মারেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকরা তাকে উদ্ধার করেন।

নিবেদিতা দেব বলেন, তারা অন্য জায়গায় বৈঠকে বসে তাকে সেখানে যাওয়ার জন্য খবর দেন। কিন্তু কীসের বৈঠক, তা জানেন না জানিয়ে তিনি তাদের বিদ্যালয়ের এসে কথা বলতে বলেন। এরপরই তারা এসে তার ওপর হামলা চালান।

তিনি বলেন, আনোয়ার হোসেন আমার তলপেটে লাথি মেরেছেন। নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয় জন আমাকে মারধর করেছেন। তাদের সঙ্গে ৭০-৮০ জন নেতাকর্মী ছিলেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার পেটের সন্তানের ক্ষতি হলে আপনারা দায়ী হবেন- এ কথা বলার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে ও আমার পেটের সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি দেন। বাড়িঘরও জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

এ ঘটনায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতার কথা জানিয়ে প্রধান শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার জানান, বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ঘটনার পর তারা দুই জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। ইউএনও লিখিত অভিযোগ দিতে বলেছেন। পরে তারা লিখিত অভিযোগ দেন।

তবে শিক্ষককে মারধরের অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন দাবি করেন, তারা বিদ্যালয়ের পাশে ২০-৩০ জন নেতাকর্মী নিয়ে বৈঠক করছিলেন। প্রধান শিক্ষিকাকে বৈঠকে আসার জন্য খবর পাঠানো হলে তিনি তা গুরুত্ব দেননি। পরে তারা বিদ্যালয়ে গিয়ে দেখেন, ওই শিক্ষিকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে নিয়ে বৈঠক করছেন। শিক্ষিকা কেন আওয়ামী লীগের লোক নিয়ে বৈঠক করছেন, সে বিষয়ে কেবল জানতে চাওয়া হয়েছিল। তাকে মারধর করা হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, ওই বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন করা হয়েছে। তবে সভাপতি নির্বাচন এখনও বাকি রয়েছে। শিক্ষিকার ওপর হামলা ও মারধরের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, শিক্ষিকার ওপর হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তেলিগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও ‘নেতা’ নুরুজ্জামান খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাছুম চৌধুরী স্বাক্ষরিত নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে হাজির হয়ে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।

মাছুম চৌধুরী বলেন, জেলা বিএনপির পরামর্শে দুই জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীর হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৩
জেলা পরিষদ প্রশাসককে ভিডিও কল দিয়ে আপত্তিকর ছবি প্রদর্শন
সাদুল্লাপুরে বিএনপির কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে মারধর করলেন ছাত্রদল নেতা, বললেন ‘অভিনয় করছে’
বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে মারধর করলেন ছাত্রদল নেতা, বললেন ‘অভিনয় করছে’
বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
তরুণ গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নে জ্ঞান বিনিময় সেমিনার অনুষ্ঠিত
তরুণ গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নে জ্ঞান বিনিময় সেমিনার অনুষ্ঠিত
রাজধানীর হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৩
রাজধানীর হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৩
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী