বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে মারধর করলেন ছাত্রদল নেতা, বললেন ‘অভিনয় করছে’

রংপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৪ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৪

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে কক্ষের দরজা বন্ধ করে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফির বিরুদ্ধে। সোমবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- হলের বি ক্যাটাগরির এমএলএসএস ময়নুল ইসলাম ও সিনিয়র অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মারুফুর রহমান। ঘটনার পর ময়নুল ইসলামকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত কর্মচারী মারুফুর রহমান বলেন, এমএলএসএস ময়নুল ইসলাম বিজয়-২৪ হলের প্রভোস্ট স্যারের কক্ষ থেকে আমার কক্ষে এলে তাকে পাশে বসতে বলি। এ সময় তাকে আরেকটি ফাইল দেওয়ার জন্য ডাকি। এ সময় ছাত্রদল নেতা রিফাত রাফি আমাদের কক্ষে এসে দরজা আটকে মারধর শুরু করেন। একপর্যায়ে আমাকেও থাপ্পড়ও দেন।

তিনি বলেন, ছাত্রদল নেতা রিফাতের এলাপাতাড়ি ঘুষি, লাথি ও মারধরের কারণে কর্মচারী ময়নুল ইসলাম জ্ঞান হারিয়ে মেঝের মধ্যে লুটিয়ে পড়েন। খবর পেয়ে হলের অন্য কর্মকর্তা কর্মচারীরা এসে গুরুতর আহত ময়নুলকে প্রথমে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসাপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি। তিনি বলেন, আমার ব্যক্তিগত একটি ফাইল ছিল। সেই ফাইল নিয়ে হলে ঘোরাঘুরি করা হলেও সেটি আমার বিভাগের কর্মচারীর কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক নবম ব্যাচের দুই ভাই স্বাক্ষরের জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে ছিলেন। তাদের সঙ্গেও ভালো ব্যবহার করা হয়নি।

তিনি আরও বলেন, হলের বিভিন্ন অনিয়ম ও কাজে অবহেলার অভিযোগের জবাব চাইতে সেখানে গিয়েছিলাম। তবে কোনও ধরনের মারামারির ঘটনা ঘটেনি। তার ভাষ্য, ‘তারা হয়তো অভিনয় করছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না।

অপরদিকে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. হারুন আর রশিদ বলেন, আগামীকাল (মঙ্গলবার) এ বিষয়ে জরুরি সভা ডাকা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন বলেন, বিষয়টি শুনে আমি হলে গিয়েছি। আহত কর্মচারীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। হল প্রভোস্টকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনও ধরনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা তা করবো।

/এফআর/
সম্পর্কিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
খেয়াঘাটের দুটি ট্রলার দখল, ভাড়া আদায় করছেন যুবদল-ছাত্রদলের নেতারা
বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, যে নির্দেশ দিলেন
সর্বশেষ খবর
বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
তরুণ গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নে জ্ঞান বিনিময় সেমিনার অনুষ্ঠিত
তরুণ গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নে জ্ঞান বিনিময় সেমিনার অনুষ্ঠিত
রাজধানীর হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৩
রাজধানীর হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৩
জেলা পরিষদ প্রশাসককে ভিডিও কল দিয়ে আপত্তিকর ছবি প্রদর্শন
জেলা পরিষদ প্রশাসককে ভিডিও কল দিয়ে আপত্তিকর ছবি প্রদর্শন
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী