ব্রিটেনকে ‘ইসলামিক প্রজাতন্ত্র’ বলে খোঁচা নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক 
১৪ আগস্ট ২০২৬, ০৮:৪৯ আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৮:৫৮

ব্রিটেনকে ‘ইসলামিক রিপাবলিক’ বা ইসলামিক প্রজাতন্ত্র বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ছেলে র‍্যান্ডলফ চার্চিল ও নাতি উইনস্টন স্পেন্সার চার্চিলের প্রসঙ্গ তুলে ধরেন নেতানিয়াহু। তারা দুজনই সাংবাদিক ছিলেন। নেতানিয়াহু বলেন, তারা ইসরায়েলে এসে ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সংবাদ সংগ্রহ করেছিলেন এবং ইসরায়েলের পক্ষে খুব ইতিবাচকভাবে তা তুলে ধরেছিলেন।

এরপর হেসে নেতানিয়াহু বলেন, এখন ব্রিটেনে তেমন কিছু খুঁজে দেখার চেষ্টা করুন, যাকে আপনি ব্রিটেনের ইসলামিক প্রজাতন্ত্র বলতে পারেন।

সাক্ষাৎকারগ্রহীতা তাকে প্রশ্ন করেন, পুরো ইউরোপই কি ইতোমধ্যে এমন হয়ে যায়নি? জবাবে নেতানিয়াহু বলেন, হ্যাঁ। ইউরোপের বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায় এবং সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের প্রতি অনেক ইউরোপীয় সরকারের ক্রমবর্ধমান সমালোচনামূলক অবস্থানের প্রসঙ্গেই ওই প্রশ্ন করা হয়েছে বলে ধারণা করা হয়।

কথোপকথনের একপর্যায়ে রসিকতা করে নেতানিয়াহু আরও বলেন, প্রথম পারমাণবিক ইসলামিক প্রজাতন্ত্র হবে ব্রিটেনের ইসলামিক প্রজাতন্ত্র। আমরা নিশ্চিত করছি যেন ইরানে এমনটা যেন আর না ঘটে।

/এএস/ 
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি