তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা কখনোই জয়ী হবে না: চীন

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ১৬:৩৮ আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৬:৩৮

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি কোনও অবস্থাতেই জয়ী হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে চীন। শুক্রবার (১৪ আগস্ট) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন সি এ মন্তব্য করেন।

কর্নেল ছেন সি বলেন, তাইওয়ানের সাম্প্রতিক তথাকথিত হানকুয়াং মহড়া একটি লোকদেখানো ও অপচয়মূলক প্রহসন ছাড়া আর কিছু ছিল না। মহড়া চলাকালে ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) যুদ্ধের আতঙ্ক সৃষ্টি করে সংশ্লিষ্ট শহরকে যুদ্ধক্ষেত্রে রূপান্তর করে এবং জনগণকে ফ্রন্ট লাইনে নিয়ে যায়, যা সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেয়। এভাবে বা কোনোভাবেই তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা জয়ী হতে পারবে না।

তিনি আরও বলেন, পিপলস লিবারেশন আর্মি প্রস্তুতি নিচ্ছে এবং বিচ্ছিন্নতাবাদ ও বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে তার যুদ্ধ-সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি করে চলেছে। এটি চীনের জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা এবং তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে তুরুপের তাস হিসেবে কাজ করবে।

সম্প্রতি চীনের তাইওয়ানে ‘হানকুয়াং ৪২’ শীর্ষক মহড়া চলাকালে তাইওয়ান কর্তৃপক্ষের নেতা লাই ছিং তে ‘যুদ্ধকালীন পলায়ন পথ’ বিষয়ের মহড়া পরিচালনা করেন। এ সময় তাইওয়ানের বাহিনীতে বিভিন্ন দুর্ঘটনা ঘটে; যার মধ্যে ছিল ট্যাঙ্কের যন্ত্রাংশ খসে পড়া এবং যুদ্ধবিমানের রানওয়ে থেকে ছিটকে পড়া। পাশাপাশি কৃত্রিমভাবে তৈরি করা যোগাযোগ-ব্যবস্থার ধীরগতি এবং মাঝে মাঝে নেটওয়ার্ক বিভ্রাটও সাধারণ জনসাধারণের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি