দক্ষিণ চীন সাগরে উত্তেজনা না বাড়াতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৬, ১৮:৫৬ আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৮:৫৬

দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ানো ও বিরোধ উসকে দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

৮ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছিল, হুয়াংইয়ান দ্বীপ এলাকায় চীনের জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠার উদ্যোগ এবং ফিলিপাইনের জেলেদের তথাকথিত ঐতিহ্যবাহী মাছ ধরার এলাকায় প্রবেশে বাধা দেওয়ার প্রচেষ্টা তারা মেনে নেবে না।

এর জবাবে কুও চিয়াখুন বলেন, হুয়াংইয়ান দ্বীপ সবসময়ই চীনের ভূখণ্ডের অংশ। তাই সেখানে জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠা ও পরিচালনা করা চীনের সার্বভৌম অধিকারের বিষয়।

তিনি আরও বলেন, দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রের অন্য দেশকে সমালোচনা করার অবস্থান নেই। ২০১৬ সালের দক্ষিণ চীন সাগর বিষয়ক সালিশি রায়কে চীন অবৈধ ও অকার্যকর বলে মনে করে এবং এর ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ফিলিপাইনের পক্ষে কথা বলার কোনো শক্ত ভিত্তি নেই।

চীনা মুখপাত্র যুক্তরাষ্ট্রকে ওই সালিশি রায়কে উদ্ধৃত করা বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে সামুদ্রিক ইস্যুকে ব্যবহার করে চীনের বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং দক্ষিণ চীন সাগরে উত্তেজনা সৃষ্টি না করার আহ্বানও জানান তিনি।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
এশিয়া-প্যাসিফিকে অবাধ ও মুক্ত বাণিজ্যের আহ্বান চীনা প্রেসিডেন্টের
সর্বশেষ খবর
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াও করে আবার ফিরতে চাইছে: রিজভী
ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াও করে আবার ফিরতে চাইছে: রিজভী
পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগের পর আটক ৩
পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগের পর আটক ৩
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির