ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করার আশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ আগস্ট ২০২৬, ১৯:০১আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৯:০১

ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, স্থবিরতা কাটানোর লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ১৩টি ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি, ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।  

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জেতা বাংলাদেশ দলের বিষয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে। জাতীয় দল দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে তাদের অভ্যর্থনা জানানোর বিষয়গুলো সংবাদমাধ্যমের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।  

ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক অবস্থা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “ভারতে গত বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের অংশগ্রহণ না করার ইস্যুতে যে তিক্ততার সৃষ্টি হয়েছিল, তা নিরসনে কাজ চলছে। ইতোমধ্যে ভারতীয় হাইকমিশন এবং দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।”  

ক্রীড়া ও রাজনীতিকে আলাদা রাখার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “খেলাধুলা সবকিছুর ঊর্ধ্বে। আমরা খেলার মাধ্যমে বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে চাই, যাতে পুনরায় দু’দেশের মাটিতে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা সম্ভব হয়।”  

ক্রীড়াঙ্গনের প্রশাসনিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “ইতোমধ্যে ২৭টি ক্রীড়া ফেডারেশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে। বাকি ফেডারেশনগুলোর কমিটি নিয়ে কাজ চলছে এবং খুব শিগগিরই নতুন সব কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।”  

আসন্ন এশিয়ান গেমসে পুরনো কমিটির সদস্যদের থাকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “নতুন কমিটি দায়িত্ব নেওয়ার আগেই আসন্ন সেপ্টেম্বরের এশিয়ান গেমসের দল ও অফিসিয়ালদের নাম (অ্যাক্রিডিটেশন কার্ড প্রক্রিয়া) নির্ধারিত হওয়ায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে। সমস্যাটি দ্রুত সমাধানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিবকে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সাথে আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে।”  

উক্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায়  ক্যারম, জিমন্যাস্টিকস, কারাতে, তায়কোয়ান্দো, উশু, রোয়িং, খো খো, হ্যান্ডবল, জুডু, ফেন্সিং, ভারোত্তোলন, অ্যামেচার রেসলিং এবং রাগবি— এই ১৩টি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, ক্রীড়াঙ্গনে ১২৪৪ কোটি টাকা ‘সিড মানি’ ঘোষণা
কোকোর নামে বগুড়ায় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে: আমিনুল হক
কোকোর উদ্যোগের ওপর দাঁড়িয়েই আজকের ক্রিকেট: আমিনুল হক
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস