‘বাংলাদেশকে ধ্বংস করতে সব অস্ত্র নিয়ে নামবে অস্ট্রেলিয়া’

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ১৭:৩৩আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৭:৩৩

ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই সামনে আরও কঠিন পরীক্ষা। বাংলাদেশের বিপক্ষে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগগিত অস্ট্রেলিয়া। আর এই লড়াইয়ে কোনোভাবেই ড্রয়ের কথা মাথায় না রেখে ডারউইনের মতো আগ্রাসী ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তিনি মনে করেন, ধাক্কার পর সিরিজ বাঁচাতে ম্যাকাইতে অস্ট্রেলিয়া সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। 

দক্ষিণ আফ্রিকা থেকে এএফপিকে পাঠানো এক অডিও বার্তায় ৫৯ বছর বয়সী ডোনাল্ড বলেছেন, ‘অস্ট্রেলিয়া তাদের সব অস্ত্র নিয়ে বাংলাদেশকে (দ্বিতীয় টেস্টে) ধ্বংস করার চেষ্টা করবে।’

দুই টেস্টের সিরিজে প্রথম ম্যাচ জয়ের পর অনেক সময় স্বাভাবিকভাবেই ড্রয়ের চিন্তা মাথায় আসতে পারে। কিন্তু বাংলাদেশের জন্য সেটি বিপজ্জনক হবে বলে মনে করেন সাবেক এই পেসার, ‘‘দুই টেস্টের সিরিজে সহজেই মনে হতে পারে ‘আমরা তো সিরিজ হারতে পারবো না’, তাই রক্ষণাত্মক হয়ে ভাবা, ‘যদি ম্যাচটা ড্র করতে পারি, তাহলেই কাজ হয়ে গেছে।’’ তবে বাংলাদেশের জন্য এমন মানসিকতা থেকে দূরে থাকার পরামর্শ তার। বরং ডারউইনে যে পরিকল্পনা কাজে দিয়েছে, সেটির ওপরই আস্থা রাখার কথা বলেছেন তিনি, ‘বাংলাদেশকে একই পরিকল্পনায় বিশ্বাস রাখতে হবে, যে পরিকল্পনা তারা ডারউইনে কাজে লাগিয়েছে।’

বাংলাদেশের পেস আক্রমণেরও ভূয়সী প্রশংসা করেছেন একসময় দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করা ডোনাল্ড। তার মতে, হাসান মাহমুদের নেতৃত্বে বাংলাদেশের পেসাররা ডারউইনে দারুণ আধিপত্য দেখিয়েছেন, ‘তারা আধিপত্য নিয়ে বল করেছে। হাসান এখন অবিশ্বাস্য ফর্মে আছে। ওর জন্য আমি খুবই আনন্দিত।’

হাসানকে প্রথম দেখার স্মৃতিও মনে করেছেন তিনি। ডোনাল্ড বলেছেন, ‘বেশ কয়েক বছর আগে নেটে যখন তাকে প্রথম দেখেছিলাম, তখনই মনে হয়েছিল, এই ছেলেটার দক্ষতা আছে। তার নিয়ন্ত্রণ অসাধারণ; একেবারে নিখুঁত জায়গায় বল ফেলতে পারে, দুই দিকেই সুইং করাতে পারে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়াকে ১৯৯২-এর ভয় দেখালেন লারা
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
শ্রীলঙ্কা-ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান
সর্বশেষ খবর
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন