মেসির সঙ্গে কী হয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের 

স্পোর্টস ডেস্ক 
২০ আগস্ট ২০২৬, ১৬:২১ আপডেট : ২০ আগস্ট ২০২৬, ২১:৫১

মেজর লিগ সকারে (এমএলএস) বৃহস্পতিবার ড্র করেছে ইন্টার মায়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। ম্যাচে লিওনেল মেসির গোলে ফেরা থেকে শুরু করে হাতাহাতি, লাল কার্ড ও বাদানুবাদের ঘটনা আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। 

সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের বিতণ্ডার দৃশ্যটি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, লিওর চোখে চোখ রেখে কথা বলছেন ফিলাডেলফিয়ার এই তরুণ মিডফিল্ডার।

ম্যাচে ২-২ ব্যবধানে নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর যোগ করা সময়ের শেষ দিকে মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভান লাল কার্ড দেখেন। ঘটনার শুরু কুইন সুলিভানের সঙ্গে মায়ামির ইয়ান ফ্রের ভুল বোঝাবুঝি নিয়ে। ফ্রে তাকে ফাউল করেছেন মনে করে কুইন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপরই শুরু হয় বিতণ্ডা, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে রেফারি কাভান ও ব্রাইট উভয়কেই সরাসরি লাল কার্ড দেখান। পাশাপাশি কুইনকেও দেখান হলুদ কার্ড। সেই ঘটনার জের ধরেই মেসির সঙ্গে কিছুটা বাগবিতণ্ডা হয় কুইনের। যাওয়ার সময় তার মাথার পেছনে চাপড় দিতে দেখা যায় মেসিকে। তবে তা বড় কোনও অপ্রীতিকর ঘটনায় রূপ নেয়নি, অল্পতেই মীমাংসা হয়ে যায়।

লাল কার্ডের কারণে ২২ আগস্ট ফিলাডেলফিয়ার পরবর্তী ম্যাচে কাভান খেলতে পারবেন না। ১৮ বছর বয়স হলেই তার প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে। ২০২৬ মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের একাদশে নিয়মিত জায়গা করে নেওয়ার পাশাপাশি গোল ও অ্যাসিস্টেও অবদান রেখে চলছেন তিনি। এ বছর ফিলাডেলফিয়ার ১৮টি ম্যাচের ১১টিতেই একাদশে খেলেছেন কাভান।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
মেসির বিদায়ী ম্যাচ নিয়ে স্ক্যালোনি, ‘মনুমেন্টালে পাঁচটি স্টেডিয়াম থাকলে সবই পূর্ণ হয়ে যেত’
ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতিপক্ষ নিয়ে নাটকীয়তা
মেসি আর্জেন্টিনায় নিজ শহরে এসেছেন, ক্যাম্পে যোগ দিচ্ছেন কবে
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
হামলার ঘটনায় মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
হামলার ঘটনায় মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের