৪৬ বছর বয়সে রাভেন্না এফসিতে রোনালদিনহো, ৩০০তম গোল কি করবেন

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৬, ১৪:৫৬আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৪:৫৬

অবশেষে ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্না এফসিতে যোগ দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। এর আগে ইতালির তৃতীয় বিভাগের ক্লাবটি গত ১৯ জুন রোনাদিনহোর সঙ্গে চুক্তির খবর জানায়।

এই ক্লাবের কর্ণধার হোটেল ব্যবসায়ী ইগনাৎসিও চিপ্রিয়ানি তার বন্ধু।

তবে এখনও ক্লাবে রোনালদিনহোর ভূমিকা নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে। ফুটবলার হিসেবেই তিনি নিবন্ধন করেছেন। পেশাদার ফুটবলারের দলবদলের মতোই সেখানে গিয়ে প্রথাগত মেডিক্যাল পরীক্ষা করান।

ক্লাব সভাপতির ব্যাখ্যা অনুযায়ী, রাভেন্ন ক্লাবের একজন অংশীদার হতে চলেছেন বিশ্বকাপজয়ী এই তারকা। কিন্তু তিনি মাঠেও হলুদ-লাল জার্সিতে তার ‘ক্যারিয়ারের শেষ গোলটি’ করার স্বপ্ন নিয়ে ভূমিকা পালন করবেন। রোনালদিনহো নিজে যদিও এখনও মাঠে নামার কথা সরাসরি বলেননি এখনও।

১৯৯৮ সালে গ্রেমিওর হয়ে পেশাদার ফুটবলে পা রাখা রোনালদিনহো। এরপর পিএসজি, বার্সেলোনা ও এসি মিলানের মতো ক্লাবে খেলেছেন তিনি। স্বীকৃত পর্যায়ে সবশেষ ২০১৫ সালে নিজ দেশের ক্লাব ফ্লুমিনেসির হয়ে খেলেছেন এই ফুটবলার। যদিও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন ২০১৮ সালের জানুয়ারিতে। রাভেন্না তার ক্যারিয়ারের নবম ক্লাব।

ক্লাবের মালিক বলেছেন, ‘আমরা পুরো শহরকে আমাদের দলের কাছাকাছি আনতে চাই। ক্লাবের সঙ্গে সবাইকে সম্পৃক্ত করতে চাই। নতুন মৌসুমের জন্য প্রচুর আনন্দ ও উত্তেজনা নিয়ে বড় ভক্তগোষ্ঠী তৈরি করাই আমাদের উদ্দেশ্য।’

তিনি আরও বলেন, ‘এটি কোনও লোকদেখানো ব্যাপার বা বিপণনের কৌশল নয়। রাভেন্না এফসির একজন শেয়ারহোল্ডার হবেন রোনালদিনিয়ো– এটাই এই কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু।’

ক্লাবের জার্সি পরে ক্যারিয়ারের ৩০০তম গোলটি করার আশা করেন কিনা, প্রশ্নটি করা হয় সরাসরি রোনালদিনহোকেই। বিশ্বকাপজয়ী তারকা চওড়া হাসিতে ছোট্ট উত্তর দেন এভাবে, ‘এমনটা যদি হয়, তবে তা আরও সুন্দর হবে। তবে আমি আসলেই খেলবো কি না, তা নির্ভর করছে ক্লাব সভাপতি এবং ট্রেনারের ওপর।’

/টিএ/এনআই/
সম্পর্কিত
আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহারে আর্থিক শাস্তি? যা জানালো ভারতীয় ফুটবল ফেডারেশন
আল আহলিকে হারিয়ে ট্রফি বার্সেলোনার  
বাবার মৃত্যুর পর মেসির প্রথম গোল, কার্ড দেখলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই 
সর্বশেষ খবর
জুলাই জাদুঘরে দর্শনার্থীদের ভিড়, টিকিট ও খোলার সময় নিয়ে ভোগান্তি
জুলাই জাদুঘরে দর্শনার্থীদের ভিড়, টিকিট ও খোলার সময় নিয়ে ভোগান্তি
বঙ্গভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা, আসতে শুরু করেছেন অতিথিরা
বঙ্গভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা, আসতে শুরু করেছেন অতিথিরা
যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়া চীনের এআই ‘মাস্টারমাইন্ড’ কারা
যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়া চীনের এআই ‘মাস্টারমাইন্ড’ কারা
রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন
রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান