‘ইরানি হুমকির’ কারণে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে নেতানিয়াহুর ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২৬, ১৩:২৬ আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৬:৫৯

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুর জীবনের ওপর ‘গুরুত্বপূর্ণ হুমকি’ থাকায় তাকে যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে জরুরি ভিত্তিতে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়েছে বলে শনিবার নিশ্চিত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেত।

সম্প্রতি সরকারপন্থি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, ইরান আমার এক ছেলেকে লক্ষ্যবস্তু করেছিল। তারা আমার ছেলেকে হত্যা করার চেষ্টা করেছিল।

এই বক্তব্যের পর ২০২৫ সালের ডিসেম্বরে ফ্লোরিডায় বসবাসকালে ইয়ারের ওপর ইরানি হত্যাচেষ্টার খবর প্রকাশ্যে আসে। শনিবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে শিন বেত জানায়, ইয়ার নেতানিয়াহুর মারাত্মক ক্ষতির একটি স্পষ্ট হুমকি ছিল। পরিস্থিতি মূল্যায়ন করে তাকে ও তার নিরাপত্তা দলকে জরুরি ভিত্তিতে উদ্ধার করে ইসরায়েলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, এই আকস্মিক অভিযান চালাতে শিন বেত নিউ ইয়র্কে অবস্থানরত ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের নিরাপত্তায় নিয়োজিত কয়েকজন এজেন্টকে দ্রুত মিয়ামিতে সরিয়ে নেয়। হিব্রু ভাষার সংবাদে হুমকির ধরন বা এর নেপথ্যে কারা ছিল তা স্পষ্ট না করা হলেও গত বুধবার মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্স জানায়, গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে ইরানি এজেন্টরা মিয়ামিতে অবস্থান করে ইয়ারের চলাচলের ওপর নজরদারি চালাচ্ছিল।

গত কয়েক বছর ধরে ইয়ার মিয়ামিতে বসবাস করছিলেন, যেখানে তার বিলাসবহুল জীবনযাপন ও সরকারি খরচে দেওয়া নিরাপত্তা ইসরায়েলে একাধিকবার আলোচনার সৃষ্টি করে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর যুদ্ধ শুরু হলে শত শত হাজারো ইসরায়েলি যখন সামরিক বাহিনীতে সেবা দিচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রীর ছেলের বিদেশে অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনা হয়। চ্যানেল ১৪-এর সাক্ষাৎকারে নেতানিয়াহু এই নিরাপত্তার পক্ষে সাফাই গেয়ে বলেন, নিরাপত্তা না থাকলে আততায়ীরা সফল হয়ে যেত।

উগ্র ডানপন্থি অ্যাক্টিভিস্ট ও পডকাস্টার ইয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে আক্রমণাত্মক পোস্টের জন্য পরিচিত।

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
অবৈধ বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীকে হত্যা, দেশত্যাগের সময় সৎবাবা গ্রেফতার
অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগোনোর সিদ্ধান্ত হয়েছে: পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন
সর্বশেষ খবর
ঈদের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালুর তাগিদ
ঈদের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালুর তাগিদ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ ও আশ্রয়: বিএনপির এমপির ছেলেকে শোকজ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ ও আশ্রয়: বিএনপির এমপির ছেলেকে শোকজ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো