নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা যে বই

বিনোদন ডেস্ক 
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৯

প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পরও তাকে ঘিরে রহস্য ও বিতর্কের শেষ হয়নি। ১৯৯৬ সালে জনপ্রিয় এই নায়কের মৃত্যুর পর বিভিন্ন সময়ে নানা প্রশ্ন উঠেছে। সেই আলোচনায় একসময় নতুন মাত্রা যোগ করেছিল একটি বই। কিন্তু প্রকাশের কয়েক দিনের মধ্যেই সেটি নিষিদ্ধ হয়ে যায়।

বইটির নাম ‘সালমান শাহ, নক্ষত্রের আত্মহত্যা’। সাংবাদিক রবি আরমানের লেখা বইটি ১৯৯৭ সালে প্রকাশিত হয়।

বইটিতে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছিল। আর এই বিষয়টিই তার পরিবারের তীব্র আপত্তির অন্যতম কারণ হয়ে ওঠে। সালমান শাহর মা নীলা চৌধুরী বইটিতে তার ছেলের মৃত্যু নিয়ে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগ তোলেন।

এ ঘটনায় তিনি লেখক ও প্রকাশকের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে আদালত বইটির বিক্রি ও বিতরণ নিষিদ্ধ করার নির্দেশ দেন। বাজার থেকে বইটির কপিও বাজেয়াপ্ত করা হয়।

এর ফলে প্রকাশের অল্প সময়ের মধ্যেই বইটি সাধারণ পাঠকের নাগালের বাইরে চলে যায়।

রবি আরমান ছিলেন পূর্ণিমা ম্যাগাজিনের প্রধান প্রতিবেদক। ২০০৯ সালের শেষদিকে তিনি মারা যান।

বইটিতে শুধু সালমান শাহর মৃত্যুর প্রসঙ্গই নয়, তার জীবন এবং সে সময়ের ঢাকাই চলচ্চিত্রের নানা ঘটনাও তুলে ধরা হয়েছিল। প্রচ্ছদের বর্ণনায়ও নায়ককে ঘিরে আবেগ, বিষাদ ও রহস্যের বিষয়টি গুরুত্ব পেয়েছিল।

/এনআই/
সম্পর্কিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহ হত্যা: ২৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
সালমান শাহ হত্যা: ২৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
কাঠগড়ায় ডনের ৫৫ মিনিট, ফাঁসির দাবিতে সালমান ভক্তদের স্লোগান
কাঠগড়ায় ডনের ৫৫ মিনিট, ফাঁসির দাবিতে সালমান ভক্তদের স্লোগান
সালমান শাহ হত্যা: ডনের ৫ দিনের রিমান্ড
সালমান শাহ হত্যা: ডনের ৫ দিনের রিমান্ড
বিনোদন বিভাগের সর্বশেষ
লাথি, ঘুষি, আঘাত—সবই খেয়েছি: প্রীতি জিনতা
লাথি, ঘুষি, আঘাত—সবই খেয়েছি: প্রীতি জিনতা
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
অর্ডার ছাড়াই একের পর এক পার্সেল জয়ের বাসায়, বিপাকে অভিনেতা
অর্ডার ছাড়াই একের পর এক পার্সেল জয়ের বাসায়, বিপাকে অভিনেতা
‘জেলার ২’ নিয়ে গুঞ্জনের অবসান, মুক্তি পাবে নির্ধারিত দিনেই
‘জেলার ২’ নিয়ে গুঞ্জনের অবসান, মুক্তি পাবে নির্ধারিত দিনেই