জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ

ভোলা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯

ভোলার মনপুরার মেঘনা নদীতে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জেলেদের জালে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়েছে। রাত সাড়ে ৯টার দিকে জেলে আক্তার সাবু মাঝি ঢালচর মাছ ঘাটে ইলিশটি নিয়ে আসেন। স্থানীয় শরিফ বেপারী মাছটি ৮৬০০ টাকায় নিলামে কিনে নেন। তিনি মাছটি বিক্রির জন্য ঢাকায় পাঠাবেন।

জেলে সাবু মাঝি জানান, সাধারণত এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বুধবার রাতে তিনি ইলিশটি মোমেন তালুকদারের গদিতে নিয়ে এলে মাছটি দেখতে ভিড় পরে যায়। পরে নিলামে ৮৬০০ টাকায় শরীফ বেপারী কিনে নেন।

আড়তদার মোমেন তালুকদার বলেন, মাঝে মাঝে তাদের এই ঘাটে বড় আকারের ইলিশ আসে। তবে এটি এই মৌসুমের সবচেয়ে বড় ইলিশ।

শরীফ বেপারী বলেন, আরও বেশি টাকায় বিক্রির জন্য আজ তিনি মাছটি ঢাকা পাঠাবেন।

জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, নদীতে বড় ইলিশ ধরা পড়া অবশ্যই একটি ইতিবাচক দিক। কারণ আমরা বলে থাকি মা ভালো তো, বাচ্চা ভালো। বড় ইলিশ বেশি ডিম দেয় এবং এর বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

তিনি বলেন, ইলিশটির বয়স দুই থেকে আড়াই বছর হতে পারে। সামনে যেহেতু ইলিশের ডিম দেওয়ার মৌসুম, তাই ধারণা করা যায় বড় ইলিশ নদীতে আসছে।

/এফআর/
সম্পর্কিত
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
এক ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি
সর্বশেষ খবর
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি