৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা

বিনোদন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১১ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১১

টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে টানা সাত দিন প্রচার হবে সালমান শাহ অভিনীত সাতটি সিনেমা। ৫ সেপ্টেম্বর (শনিবার) থেকে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রয়াত এই নায়কের সিনেমাগুলো প্রচার হবে।

দীপ্ত টিভি সপ্তাহব্যাপী এই আয়োজনকে ‘স্পেশাল ম্যাটিনি শো’ হিসেবে জানিয়েছে।

৫ সেপ্টেম্বর প্রচার হবে শাহ আলম কিরণের পরিচালনায় ‘‌বিচার হবে’ সিনেমাটি। ‌এতে আরও অভিনয় করেছেন শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।

৬ সেপ্টেম্বর প্রচার হবে এম এ খালেদের পরিচালনায় ‘‌স্বপ্নের ঠিকানা’ সিনেমাটি। ‌ সালমান শাহ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শাবনূর, সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াত।

৭ সেপ্টেম্বর শিবলি সাদিকের ‘‌আনন্দ অশ্রু’ সিনেমাটি প্রচার হবে। ‌ এতে সালমানসহ আরও অভিনয় করেছেন শাবনূর, কাঞ্চি, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।

৮ সেপ্টেম্বর প্রচার হবে মালেক আফসারীর পরিচালনায় ‘‌এই ঘর এই সংসার’ সিনেমাটি।  এতে সালমান শাহ ছাড়া আরও আছেন বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ, তমালিকা কর্মকার ও নাসির খান।

৯ সেপ্টেম্বর জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘‌জীবন সংসার‌’ সিনেমাটি প্রচার হবে। এতে সালমান শাহসহ আরও দেখা যাবে  শাবনূর, ফারুক, ববিতা এবং গোলাম মুস্তাফাকে।

১০ সেপ্টেম্বর প্রচার হবে রেজা হাসমতের পরিচালনায় ‘‌প্রেম পিয়াসী’ সিনেমাটি।  এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।

১১ সেপ্টেম্বর বাদল খন্দকারের পরিচালনার ‘‌স্বপ্নের পৃথিবী’ প্রচার হবে। এ সিনেমায় সালমান শাহ ছাড়া আরও আছেন শাবনূর, রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ।

/এনআই/
সম্পর্কিত
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
সালমান শাহ হত্যা: প্রতিবেদন জমার দিন পেছালো
সালমান শাহ হত্যা: প্রতিবেদন জমার দিন পেছালো
সালমান শাহ-শাবনূরের পর এবার সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’
সালমান শাহ-শাবনূরের পর এবার সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর
বিনোদন বিভাগের সর্বশেষ
পদত্যাগের ঘোষণা অভিনেতা জয় চৌধুরীর
পদত্যাগের ঘোষণা অভিনেতা জয় চৌধুরীর
০০৭ হয়ে আসছেন রবার্ট প্যাটিনসন, বললেন ‘আজীবনের সম্মান’
০০৭ হয়ে আসছেন রবার্ট প্যাটিনসন, বললেন ‘আজীবনের সম্মান’
জনি ডেপের ‘এবেনেজার’, বাংলাদেশি টাকায় কত আয়
জনি ডেপের ‘এবেনেজার’, বাংলাদেশি টাকায় কত আয়
ইলন মাস্ক, বিল গেটসদের সঙ্গে রাবণের তুলনা, টুইঙ্কলের মজার মন্তব্য
ইলন মাস্ক, বিল গেটসদের সঙ্গে রাবণের তুলনা, টুইঙ্কলের মজার মন্তব্য
পরীমণিকে ‘লেভেলে’ আসতে বললেন অপু বিশ্বাস, দুই নায়িকার কীসের দ্বন্দ্ব
পরীমণিকে ‘লেভেলে’ আসতে বললেন অপু বিশ্বাস, দুই নায়িকার কীসের দ্বন্দ্ব