১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি 
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬

কক্সবাজার শহরের একটি হোটেল থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীনের ছয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। অনলাইনভিত্তিক প্রতারণার অভিযোগে করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। 

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত শহরের হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার বিকালে কক্সবাজার আমলি আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। অভিযানে ছয় চীনা নাগরিককে গ্রেফতারের পাশাপাশি ১ হাজার ৯৩৮টি আইফোন ও ৪০টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু সামগ্রীও পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, তাদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণার অভিযোগে শুক্রবার পুলিশ বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাদের।

পুলিশ সূত্রে জানা গেছে, অন্তত দুই মাস ধরে চীনা ও তাইওয়ানি কিছু নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। তাদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ছয় চীনা নাগরিকের বিরুদ্ধে রামু থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। মামলায় তাদের অনলাইন প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।

ওসি এ কে ফজলুল হক বলেন, এই চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ