উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সক্ষমতা নিয়ে যা জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৪

উত্তর কোরিয়া নতুন একটি দু’তলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা তৈরি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি এটিকে ‘গভীর উদ্বেগের’ কারণ বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

স্থাপনাটি উত্তর কোরিয়ার প্রধান ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সের অংশ। এতে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ব্যবহৃত সর্বোচ্চ ২৮টি সেন্ট্রিফিউজ ক্যাসকেড স্থাপনের সক্ষমতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইএইএর সাম্প্রতিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্য একটি সমৃদ্ধকরণ কেন্দ্রেও সম্প্রসারিত অংশে কার্যক্রম শুরু করেছে পিয়ংইয়ং।

২০০৯ সালে উত্তর কোরিয়া থেকে আইএইএর পরিদর্শকদের বহিষ্কার করা হয়। এরপর থেকে ভূ-উপগ্রহকেন্দ্রে ছবি বিশ্লেষণ করে দেশটির পারমাণবিক কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করছে সংস্থাটি।

রাফায়েল গ্রোসি বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির অব্যাহত সম্প্রসারণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন। জুনে আইএইএ জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ৩ জুন ইয়ংবিয়নের নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কারখানা পরিদর্শন করেছিলেন।

ইয়ংবিয়নের বাহিরে রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে কাংসনেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলছে বলে জানিয়েছে আইএইএ। চলতি বছরের জানুয়ারি থেকে সেখানে কার্যক্রম শুরুর ইঙ্গিত পাওয়া গেছে। ২০২৪ সালে কাংসনে একটি সম্প্রসারিত অংশ নির্মাণ করা হয়েছিল বলেও জানায় সংস্থাটি।

বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার অনেক পারমাণবিক স্থাপনা গোপন ও অজ্ঞাত থাকায় দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ আরও বেশি। কিম জং উনের সময়ে দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও জোরদার করেছে। এখন পর্যন্ত ছয়টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, সর্বশেষ পরীক্ষা চালায় ২০১৭ সালের সেপ্টেম্বরে। ২০২২ সালে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ঘোষণা করে উত্তর কোরিয়া এবং অস্ত্র ত্যাগ না করার ঘোষণা দেয়। 

/এসএইচএম/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
অন্ধকার দোকানের মিষ্টিতেই লুকিয়ে আছে শহরের পরিচয়
সর্বশেষ খবর
সার নিয়ে ‘অযথা সমালোচনা না করে’ সঠিক পরামর্শ দিতে বললেন টুকু
সার নিয়ে ‘অযথা সমালোচনা না করে’ সঠিক পরামর্শ দিতে বললেন টুকু
বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ছয় জন কারাগারে
বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ছয় জন কারাগারে
‘বালু উত্তোলন বন্ধে প্রশাসন বলে লোকবল নেই, পুলিশ বলে স্পিডবোট নেই’
‘বালু উত্তোলন বন্ধে প্রশাসন বলে লোকবল নেই, পুলিশ বলে স্পিডবোট নেই’
সার আছে, সংকট ব্যবস্থাপনায়: সংসদে সরকার ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য
সার আছে, সংকট ব্যবস্থাপনায়: সংসদে সরকার ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব