ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৩

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। একই দিন বিমানবন্দর এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক মাদ্রাসাশিক্ষার্থীর হাত ও পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।

খিলগাঁও রেলগেট এলাকায় বিকালের দিকে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মিঠু (২৬) নামে এক যুবক গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে থানার এসআই মো. আলী জানান, মিঠু ট্রেনের ছাদে ছিলেন। তিনি পড়ে গেছেন, নাকি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে—তা তদন্তের পর বলা যাবে। তিনি ছিনতাইকারী ছিলেন কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যরা এলে তার পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

অপরদিকে, বৃহস্পতিবার সকালে বিমানবন্দর এলাকার থার্ড টার্মিনালসংলগ্ন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে আবু হুরাইরা আজমীর (১৪) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর বাম হাত ও পা বিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহত আজমীরের দাবি, ট্রেনের ভেতরে এক যুবক তার মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

তবে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মাহবুব বলেন, আজমীরের সঙ্গে আরও কয়েকজন কিশোর ট্রেনের ছাদে ছিল। সে ছাদ থেকে পড়েছে, নাকি ট্রেনের ভেতর থেকে পড়েছে কিংবা কেউ ফেলে দিয়েছে—এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সে একেকবার একেক রকম কথা বলছে। সুস্থ হলে তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।

/এআইবি/এসএনকে/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি