‘হনুমান অংশ ২’-এ বিরাট-আনুশকার ক্যামিও 

বিনোদন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৫

বক্স অফিসে সাড়া ফেলেছে ‘হনুমান অংশ’। মুক্তির ৩৫ দিনে ভারতে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ১৬৩ কোটি ১৩ লাখ রুপি। এরই মধ্যে সিনেমাটির সিক্যুয়েল নিয়ে শুরু হয়েছে আলোচনা। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটির সিক্যুয়েল নিয়ে কথা বলেন প্রযোজক নম্রতা সিং।

নিম কারোলি বাবাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির পরবর্তী কিস্তিতে তার ভক্ত হিসেবে পরিচিত বিরাট কোহলি, আনুশকা শর্মা কিংবা জুলিয়া রবার্টসকে ক্যামিও চরিত্রে দেখা যাবে কি না—এমন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। 

নম্রতা জানান, তিনি তাদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা আগে থেকেই সিনেমাটি সম্পর্কে জানতেন।

নম্রতা বলেন, ‘আমি ও বিশাল দুজনেই মহারাজ জির ভক্ত। তার সঙ্গে আমাদের ব্যক্তিগত অনেক স্মৃতি রয়েছে। আমরা আমাদের সাধু-সন্তদের গল্প সিনেমার মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’

তবে বিরাট-আনুশকাদের ক্যামিও নিয়ে এখনই নিশ্চিত করে কিছু জানাননি প্রযোজক।

তার ভাষ্য, ‘দ্বিতীয় সিনেমায় মূলত ভারতীয় ভক্তদের সঙ্গে নিম কারোলি বাবার সম্পর্কের গল্প উঠে আসবে। তৃতীয় কিস্তিতে দেখানো হবে কীভাবে তার আধ্যাত্মিক প্রভাব বিদেশিদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। সেখানে স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, জ্যাক ডরসি ও জুলিয়া রবার্টসের মতো ব্যক্তিদের প্রসঙ্গ আসতে পারে।’

৭ আগস্ট মুক্তি পাওয়া ‘হনুমান অংশ’ সাফল্যের পর নির্মাতা বিশাল চতুর্বেদী এর সিক্যুয়েল নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি আগ্রার একটি মাল্টিপ্লেক্সে দর্শকদের সঙ্গে আলাপচারিতায় বিশাল জানান, দ্বিতীয় কিস্তির গল্পে নিম কারোলি বাবার জীবনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান উঠে আসবে। শুরুতে তার জন্মস্থান ফিরোজাবাদ, এরপর আগ্রা, মথুরাসহ অন্যান্য স্থানে গল্প এগিয়ে যাবে।

প্রথম সিনেমায় তুলে ধরা সম্ভব হয়নি—এমন গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই এবার বিস্তৃতভাবে দেখানো হবে।

এদিকে ‘হনুমান অংশ’কে শুরু থেকেই তিন কিস্তির ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিকল্পনা করা হয়েছে। বিশাল চতুর্বেদীর লেখা ‘ডিভাইন ডিট্যুর’ বই থেকে অনুপ্রাণিত এই সিরিজের তৃতীয় কিস্তিতে নিম কারোলি বাবার সঙ্গে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা ব্যক্তির আধ্যাত্মিক যোগাযোগের গল্প গুরুত্ব পেতে পারে।

/এনআই/
সম্পর্কিত
কোহলির ব্র্যান্ডের জুতা পরে এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটাররা
কোহলির ব্র্যান্ডের জুতা পরে এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটাররা
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
আইপিএলের ফাইনালে কোহলির বিতর্কিত আউট নিয়ে উত্তেজনা
আইপিএলের ফাইনালে কোহলির বিতর্কিত আউট নিয়ে উত্তেজনা
কোহলির সঙ্গে তর্ক: ট্রাভিস হেড দম্পতির ওপর অনলাইন আক্রমণ
কোহলির সঙ্গে তর্ক: ট্রাভিস হেড দম্পতির ওপর অনলাইন আক্রমণ
বিনোদন বিভাগের সর্বশেষ
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনার
বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনার
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
মনোজ তিওয়ারির মেয়ে হওয়ায় মৃত্যুর হুমকি: রীতি তিওয়ারি
মনোজ তিওয়ারির মেয়ে হওয়ায় মৃত্যুর হুমকি: রীতি তিওয়ারি