ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ২২:১১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৪

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লিতে পৌঁছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দ্বিপক্ষীয় বাণিজ্য ও সম্পর্ক জোরদারের লক্ষ্যে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দুই নেতার দ্বিতীয় বৈঠক। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও ব্রিকস সংক্রান্ত বৈঠকগুলোতে ইরানের অংশগ্রহণের জন্য পেজেশকিয়ানকে ধন্যবাদ জানান মোদি।

বৈঠকে মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতার বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট করেন যে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের প্রধান অগ্রাধিকার। মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধানের জন্য ভারত দৃঢ়ভাবে সংলাপ ও কূটনীতিকে একমাত্র পথ হিসেবে চিহ্নিত করেছে। এ ছাড়া ভারতের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে পণ্যবাহী জাহাজের জন্য নিরাপদ নৌপথ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

যুক্তরাষ্ট্রের অপারেশন ইকোনমিক আউটকাস্ট ক্যাম্পেইনের মাধ্যমে ইরানের ওপর চরম অর্থনৈতিক চাপ সৃষ্টির প্রেক্ষাপটে পেজেশকিয়ানের এই ভারত সফর অনুষ্ঠিত হচ্ছে। ব্রিকস বিজনেস ফোরামে বক্তৃতাকালে পেজেশকিয়ান বলেন, বিশ্ব এখন একটি জটিল সময় ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যে নিজ নিজ জাতীয় মুদ্রা ব্যবহারের তাগিদ দেন তিনি।

মার্কিন সামরিক আগ্রাসন ও নিষেধাজ্ঞার সমালোচনা করে ইরানি প্রেসিডেন্ট বলেন, ডলারের ওপর নির্ভরতা থেকে মুক্ত হতে এবং মার্কিন আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতেই ব্রিকস ব্যাংক তৈরি করা হয়েছিল। কোনও দেশ যেন আর্থিক ব্যবস্থার একচ্ছত্র ব্যবহারের মাধ্যমে অন্য দেশের বৈধ বাণিজ্য বিঘ্নিত করতে না পারে, ব্রিকসকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে।

এর আগে গত ৩১ আগস্ট বিশকেকে মোদির সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান সহিংসতা পরিহার করে সংঘাত নিরসনে ভারতের কূটনৈতিক প্রভাব ব্যবহারের অনুরোধ জানিয়েছিলেন।

সূত্র: এনডিটিভি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ডলার ইস্যুতে ব্রিকসের প্রস্তাব কি সমর্থন করবে ভারত?
সর্বশেষ খবর
নদীতে নেমে একসঙ্গে ৪ জন নিখোঁজ, ১ ঘণ্টা অভিযান চালিয়ে চলে গেছে ফায়ার সার্ভিস
নদীতে নেমে একসঙ্গে ৪ জন নিখোঁজ, ১ ঘণ্টা অভিযান চালিয়ে চলে গেছে ফায়ার সার্ভিস
গ্যাস নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী
গ্যাস নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী
জমে থাকা পানিতে নেমে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
জমে থাকা পানিতে নেমে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন বাংলাদেশের ফাহাদ
ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন বাংলাদেশের ফাহাদ
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা