জমে থাকা পানিতে নেমে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৬ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯

পাবনা সদর উপজেলায় জমিতে জমে থাকা পানিতে নেমে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের নবীন বাজার দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে গ্রামটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো- দাশপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬) এবং শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭)। তারা তিন জনই স্থানীয় একটি কিন্ডারগার্টেনে পড়তো।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামটি পদ্মা নদীর তীরবর্তী। বৃষ্টি ও নদীর পানি বেড়ে গ্রামের ফসলের জমি ডুবে আছে। বেলা ২টার দিকে তিন শিশু জমির পানিতে গোসল করতে নামে। ধারণা করা হচ্ছে, এ সময় প্রথমে কেউ একজন পানিতে ডুবে যায়। অন্য দুজন তাকে বাঁচাতে গেলে তারাও ডুবে যায়।

হঠাৎ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন তাদের খুঁজতে পানিতে নামেন। একপর্যায়ে অচেতন অবস্থায় তিন শিশুকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‌‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের মরদেহ পুলিশ হেফাজতে আছে। পরিবারের কোনও অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
তিন দশক পর নিউইয়র্কে হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি
সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
দাফনে বাধা, তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কিনে দেওয়া হলো জমি
সর্বশেষ খবর
কাজে যেতে চান শ্রমিকেরা, আন্দোলনে উসকানি দিচ্ছে কারা?
কাজে যেতে চান শ্রমিকেরা, আন্দোলনে উসকানি দিচ্ছে কারা?
নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারালেন ভারতীয় পর্যটক
নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারালেন ভারতীয় পর্যটক
এক দিনের শাটডাউন শেষে চুয়েটে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা
এক দিনের শাটডাউন শেষে চুয়েটে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা
স্বৈরাচারী কায়দায় বিরোধীদের কণ্ঠ দমন করা যাবে না: জামায়াত আমির
স্বৈরাচারী কায়দায় বিরোধীদের কণ্ঠ দমন করা যাবে না: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
ডিমের ডজন ১১০-১২৫   
ডিমের ডজন ১১০-১২৫