ভারত মণ্ডপমের ভেতরে কী আছে?

আন্তর্জাতিক ডেস্ক 
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪১

২০২৬ সালের ব্রিকস সম্মেলনকে ঘিরে ভারতের রাজধানী দিল্লিতে জড়ো হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। বার্ষিক এই সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ গুরুত্বপূর্ণ নেতাদের স্বাগত জানাতে দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত অত্যাধুনিক ভারত মণ্ডপমও সাজানো হয়েছে।

প্রগতি ময়দান কমপ্লেক্সের মধ্যে অবস্থিত ভারত মণ্ডপম ১২৩ একর জায়গাজুড়ে নির্মিত। এটি নির্মাণে ব্যয় হয়েছে ২ হাজার ৭০০ কোটি রুপি। ২০২৩ সালে উদ্বোধনের পর অত্যাধুনিক এই সম্মেলনকেন্দ্রটি আন্তর্জাতিক আয়োজনের ক্ষেত্রে ভারতের সক্ষমতার প্রতীক হয়ে উঠেছে।

হাজারো অতিথিকে ধারণ করতে সক্ষম এই কমপ্লেক্সে আন্তর্জাতিক বিভিন্ন আয়োজন করা যায়। আগামী দুই দিন ব্রিকস সম্মেলনের গুরুত্বপূর্ণ বৈঠক ও বিভিন্ন কার্যক্রমের কেন্দ্রস্থল হবে এটি।

ভারত মণ্ডপম নামটি নেওয়া হয়েছে দ্বাদশ শতকের ‘অনুভব মণ্ডপম’ থেকে। এটিকে জনপরিসরে আলোচনা ও গণতান্ত্রিক সংলাপের প্রাচীনতম ফোরামগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এই কমপ্লেক্সের অন্যতম আকর্ষণ ২৭ ফুট উচ্চতার একটি নটরাজ মূর্তি। ১৮ টন ওজনের এই অষ্টধাতুর মূর্তিটি তামিলনাড়ুর কারিগরদের তৈরি।

তবে ভারত মণ্ডপমের জাঁকজমক শুধু এর উচ্চতা, আয়তন বা সৌন্দর্যে সীমাবদ্ধ নয়। এর প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে যে ভাবনা ও দর্শন থেকে এটি নির্মিত হয়েছে তাতে।

মূল সম্মেলনকেন্দ্র ভবনটি শঙ্খের আকৃতিতে তৈরি করা হয়েছে। এটি চেতনা, শক্তি ও শুভ সূচনার প্রতীক।

ভবনের অভ্যন্তর ও বহির্ভাগের নকশায় ভারতীয় সভ্যতার নানা দিক তুলে ধরা হয়েছে। এতে ‘সূর্য শক্তি’ বা সৌরশক্তি, ‘জিরো থেকে ইসরো’ পর্যন্ত অনুপ্রেরণাদায়ী যাত্রা এবং ‘পঞ্চ মহাভূত’ বা প্রকৃতির পাঁচ উপাদানের ধারণা ফুটিয়ে তোলা হয়েছে।

কী আছে ভারত মণ্ডপমের ভেতরে

উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের কেন্দ্র হিসেবে ভারত মণ্ডপমের সামিট হলে ১৫০টির বেশি দেশের প্রতিনিধিদের ধারণ করার সক্ষমতা রয়েছে। আগামী দুই দিনে এখানে ব্রিকস নেতাদের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক ছাড়াও সম্মেলনের অন্যান্য কার্যক্রম অনুষ্ঠিত হবে।

শুক্রবার ‘হল নম্বর ১’-এ অনুষ্ঠিত হয়েছে ‘ভারত ইনোভেটস’ অনুষ্ঠান। এতে ভারতের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরা হয়। ড্রোন প্রযুক্তি থেকে শুরু করে উন্নত ও উদীয়মান প্রযুক্তি- এই হলেই ভারতের উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরা হয়েছে। ব্রিকসের দুই দশকের যাত্রা এবং ভবিষ্যৎ গতিপথ নিয়ে বিশেষ আয়োজনও হবে এই হলে।

‘হল নম্বর ১৪’-এ অনুষ্ঠিত হবে ব্রিকস বিজনেস ফোরামের বৈঠক। সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্যবসায়িক আয়োজনে ব্রিকস দেশগুলোর শীর্ষ শিল্পপতি, বিনিয়োগকারী ও করপোরেট প্রতিনিধিরা অংশ নেবেন। এই হলে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হবে। ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

‘হল নম্বর ৫’-এ স্থাপন করা হয়েছে আন্তর্জাতিক মিডিয়া সেন্টার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ সাংবাদিক এখানে জড়ো হবেন। ব্রিকস সম্মেলনের বড় ঘোষণা, বিশেষ আয়োজন ও গুরুত্বপূর্ণ দৃশ্য বিশ্বের কাছে তুলে ধরার কেন্দ্র হিসেবে কাজ করবে এই মিডিয়া সেন্টার।

এবারের ব্রিকস সম্মেলনে বৈশ্বিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, এসব সংঘাতের বৃহত্তর প্রভাব এবং সন্ত্রাসবিরোধী নীতি নিয়ে আলোচনা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের চ্যালেঞ্জ নিয়েও নিজেদের মতামত তুলে ধরবেন বিশ্বনেতা ও বিশিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া ব্রিকস দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যনীতি নিয়েও এই সম্মেলনে সিদ্ধান্ত বা নীতিমালা প্রণয়ন হতে পারে।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
শেক্সপিয়র-ক্রিস্টির পর যার অবস্থান, অথচ আজ পাওয়া যায় না তার বই
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
শরতে বাংলাদেশের যে জায়গাগুলো সবচেয়ে সুন্দর
শরতে বাংলাদেশের যে জায়গাগুলো সবচেয়ে সুন্দর
শেক্সপিয়র-ক্রিস্টির পর যার অবস্থান, অথচ আজ পাওয়া যায় না তার বই
শেক্সপিয়র-ক্রিস্টির পর যার অবস্থান, অথচ আজ পাওয়া যায় না তার বই
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
শাহ আবদুল করিমের শেষ ১০ দিন যেভাবে কেটেছে
শাহ আবদুল করিমের শেষ ১০ দিন যেভাবে কেটেছে
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে