ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩০

রাজধানী ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ডিটেইল্ড এরিয়া প্ল্যান-ড্যাপ) বাস্তবায়ন কেন দৃশ্যমান হচ্ছে না এবং এটি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

আইন ও মানবাধিকার বিষয়ক সংগঠন মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার (মওসুস) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এবং মওসুসের চেয়ারম্যান ডক্টর মো. গোলাম রহমান ভূঁইয়া।

রিট আবেদনে সংবিধানের ২৭ অনুচ্ছেদের (আইনের দৃষ্টিতে সমতা) আলো উল্লেখ করে বলা হয়, রাজধানী ঢাকার পরিকল্পিত, পরিবেশবান্ধব ও জনবান্ধব নগরায়ণের লক্ষ্যে ড্যাপ প্রণয়ন করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এর বাস্তবায়ন কাঙ্ক্ষিত মাত্রায় দৃশ্যমান নয়। ফলে নগরে জলাধার ও উন্মুক্ত স্থান দখল, অপরিকল্পিত ভবন নির্মাণ, পরিবেশের মারাত্মক ভারসাম্যহীনতা এবং অসহনীয় যানজটসহ নানা নাগরিক সংকট তীব্র হচ্ছে। ড্যাপের বিধান বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও জবাবদিহিতা নিশ্চিত করতেই জনস্বার্থে এ রিট আবেদনটি করা হয়।

শুনানি শেষে ড. মো. গোলাম রহমান ভূঁইয়া বলেন, “ড্যাপের কার্যকর বাস্তবায়ন কেবল কোনও সাধারণ নগর পরিকল্পনার বিষয় নয়; এটি নাগরিকদের মৌলিক অধিকার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ বসবাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।” হাইকোর্টের এই আদেশের ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি বৃদ্ধি পাবে এবং ঢাকার টেকসই ও পরিকল্পিত রূপান্তর ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

/বিআই/এসটি/  
সম্পর্কিত
ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন
ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে ডাটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল
ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল
ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন
ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে ডাটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে ডাটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়