ক্রিপ্টো নিয়ে সরকারের অবস্থান কী? যা বললেন তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০২

ক্রিপ্টোকারেন্সি ও ফরেন কারেন্সি ট্রেডিংকে এক বিষয় হিসেবে দেখা ঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ক্রিপ্টোকারেন্সিকে রাষ্ট্রীয় নীতিমালার আওতায় আনতে মৌলিক জটিলতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রধানমন্ত্রীর ব্যবহৃত একটি মোবাইল ফোনের সঙ্গে ক্রিপ্টো ট্রেডিংয়ের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন। জবাবে তথ্য উপদেষ্টা ওই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, কোনও মোবাইল ফোন বা ডিভাইস দেখে সেটি বিশেষ কোনও কাজে ব্যবহৃত হচ্ছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। প্রধানমন্ত্রীর বিষয়ে কোনও তথ্য দেওয়ার ক্ষেত্রে তা যাচাই করা প্রয়োজন।

ক্রিপ্টোকারেন্সি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ফরেন কারেন্সি ট্রেডিং আর ক্রিপ্টো দুটি আলাদা বিষয়। আমরা যেন দুটোকে এক না করি।

তিনি বলেন, ক্রিপ্টোকারেন্সির ধারণা অনেক ক্ষেত্রেই প্রচলিত রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থার বাইরে লেনদেনের সঙ্গে যুক্ত। ফলে কোনও রাষ্ট্র যখন এটিকে আনুষ্ঠানিক নীতিমালার আওতায় আনতে চায়, তখন বিভিন্ন আর্থিক ও নিয়ন্ত্রক প্রশ্ন তৈরি হয়।

তবে ফরেন কারেন্সি ট্রেডিং নিয়ে আলোচনা চালু থাকার কথা পুনর্ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এ বিষয়ে তাৎক্ষণিক কোনও সিদ্ধান্ত না হলেও বাস্তবতা বিবেচনায় ভবিষ্যতে নীতিগত আলোচনা প্রয়োজন হতে পারে।

/জেইউ/এম/  
সম্পর্কিত
চা শ্রমিক নেত্রীর গ্রেফতারের বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস ডা. জাহেদের
ব্যাটারিচালিত যান বন্ধ নয়, নীতিমালায় আনার পরিকল্পনা
চীনের সঙ্গে চুক্তি নয়, আলোচনা চলছে: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
জানি সময় নষ্ট হচ্ছে, তবু কেন দেখছি এআই ড্রামা?
জানি সময় নষ্ট হচ্ছে, তবু কেন দেখছি এআই ড্রামা?
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কমলা রঙের শাড়িতে নজর কাড়লো নীতা আম্বানির জমকালো নেকলেস
কমলা রঙের শাড়িতে নজর কাড়লো নীতা আম্বানির জমকালো নেকলেস
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান