ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৯

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দেওয়ার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (১৯ সেপ্টেম্বর) দেশটির বিচার বিভাগ এ রায় দেয়। বিচার বিভাগের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ খবর জানিয়েছে।

বিচার বিভাগের সংবাদ সংস্থা জানিয়েছে, ওই ব্যক্তির নাম হোসেইন পেদারান। ইসরায়েলের সঙ্গে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা সহযোগিতার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে দেশটির সুপ্রিম কোর্টও সেই সাজা বহাল রাখে।

প্রতিবেদনে পেদারানের কথিত স্বীকারোক্তির বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, প্রথমে তিনি সিআইএর সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার প্রস্তাব দেন। সাড়া না পেয়ে পরে মোসাদের সঙ্গে যোগাযোগ করলে কয়েক দিন পর বেন নামে এক কর্মকর্তা তার সঙ্গে যোগাযোগ করেন।

পেদারান সামরিক স্থাপনা ও সেখানে কর্মরত ব্যক্তিদের বিষয়ে সুরক্ষিত তথ্য পাঠাতেন বলে দাবি করা হয়। এসব তথ্যের মধ্যে কর্মীদের ব্যক্তিগত তথ্য ও তাদের স্ত্রীদের ফোন নম্বরও ছিল। তিনি অন্যদের নামে নিবন্ধিত একাধিক সিম ব্যবহার করতেন এবং গোপনে ছবি তোলার সক্ষমতাসম্পন্ন একটি রিমোট কন্ট্রোল ডিভাইসও পেয়েছিলেন বলে জানানো হয়েছে।

বিচার বিভাগের দাবি, যুদ্ধ শুরুর আগে মোসাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করেছিলেন পেদারান। যুদ্ধ শুরুর পর টেলিগ্রামের মাধ্যমে আবার যোগাযোগের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। আদালত বলেছে, তার দেওয়া তথ্যের কারণে কয়েকটি হামলায় সামরিক সদস্য নিহত ও আহত হন।

/এসএইচএম/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বিল সই ট্রাম্পের
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাহিরের শক্তির হাতে নির্ধারিত হতে পারে না: আরাঘচি
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
৮ দফা যেকোনও সময় এক দফায় পরিণত হবে: শফিকুর রহমান
৮ দফা যেকোনও সময় এক দফায় পরিণত হবে: শফিকুর রহমান
‘কাকা, একটা বাচ্চা পড়ে আছে’, যেভাবে পাওয়া গেলো অপ্রতিমের মরদেহ
‘কাকা, একটা বাচ্চা পড়ে আছে’, যেভাবে পাওয়া গেলো অপ্রতিমের মরদেহ
‘ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শেষ হলে রাজধানীর সঙ্গে যোগাযোগ নিরাপদ হবে’’
‘ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শেষ হলে রাজধানীর সঙ্গে যোগাযোগ নিরাপদ হবে’’
হোটেলে খেয়ে প্রাইভেটকার নিয়ে মহাসড়কে উঠতেই বাসের ধাক্কা, নিহত ৪
হোটেলে খেয়ে প্রাইভেটকার নিয়ে মহাসড়কে উঠতেই বাসের ধাক্কা, নিহত ৪
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা