হামে আরও ৪ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৬, ১৬:২৪ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৬:২৪

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ট পর্যন্ত) সন্দেহভাজন হামে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭৫ জনে।

স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে শনিবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৮৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয় ৬১ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৭০২ জন এবং মোট নিশ্চিত রোগীর সংখ্যা ২৪ হাজার ৩৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে দুই জন এবং সিলেট বিভাগে দুই জন। এ সময়ে নিশ্চিত হামে কোনও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের।

বিভাগভিত্তিক হিসেবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহভাজন রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে, ৪২৮ জন। এরপর সিলেটে ১৪২ জন, চট্টগ্রামে ১৬৩ জন, রাজশাহীতে ৩৩ জন, ময়মনসিংহে ৫২ জন, বরিশালে ৯৭ জন, খুলনায় ৪০ জন এবং রংপুরে ৩৩ জন। একই সময়ে ঢাকায় নিশ্চিত রোগী ৪১ জন, সিলেটে ১০ জন, চট্টগ্রামে ১০ জন, বাকি বিভাগগুলোতে শূন্য।

এ পর্যন্ত হামে মোট ভর্তি হয়েছে ২ লাখ ১১ হাজার ৬৮৫ রোগী। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ৩ হাজার ২৫৭ জন।

/এসও/আরকে/
সম্পর্কিত
ডেঙ্গুতে প্রাণ গেলো ৩ জনের
গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে ২ জনের মৃত্যু, পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা প্রতিমন্ত্রীর
হাসপাতালের এনআইসিইউতে নবজাতক দগ্ধ হওয়ার অভিযোগ
সর্বশেষ খবর
ডেঙ্গুতে প্রাণ গেলো ৩ জনের
ডেঙ্গুতে প্রাণ গেলো ৩ জনের
হৃদয়ের রেকর্ড গড়া ইনিংসে বাংলাদেশের লিড
হৃদয়ের রেকর্ড গড়া ইনিংসে বাংলাদেশের লিড
সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২
সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২
ব্যাংক ধসে বিপাকে অর্ধেক প্যারাগুয়েবাসী, গৃহবন্দি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট
ব্যাংক ধসে বিপাকে অর্ধেক প্যারাগুয়েবাসী, গৃহবন্দি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ