ব্যাংক ধসে বিপাকে অর্ধেক প্যারাগুয়েবাসী, গৃহবন্দি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক 
০৭ নভেম্বর ২০২৬, ১৬:০৫ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৬:০৯

সরকার-সংশ্লিষ্ট একটি ব্যাংকের পতন এবং আমানতকারীদের অর্থ আটকে যাওয়ার ঘটনায় রাজনৈতিক সংকটের মুখে ক্ষমতাচ্যুত হয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। শুক্রবার দেশটির সিনেট তাকে ইমপিচমেন্ট বা অভিশংসন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরপরই বিশ্বাসভঙ্গ, প্রভাব খাটিয়ে সুবিধা আদায়সহ বিভিন্ন অভিযোগে তাকে গৃহবন্দি করা হয়েছে। ব্যাংকটির পতনে দেশটির ৬০ লাখ মানুষের প্রায় অর্ধেকই নিজেদের সঞ্চয়ের অর্থ ব্যবহারের সুযোগ হারিয়েছেন।

শুক্রবার সিনেটে উপস্থিত ৪৪ জন সদস্যের সবাই পেনাকে দায়িত্ব পালনে অসদাচরণের দায়ে অপসারণের পক্ষে ভোট দেন। ১৯৮৯ সালে জেনারেল আলফ্রেডো স্ট্রোসনারের ৩৫ বছরের স্বৈরশাসনের অবসানের পর অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া দ্বিতীয় প্যারাগুয়ের প্রেসিডেন্ট তিনি।

আইনপ্রণেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সান্তিয়াগো পেনা সরকারি তহবিলের কয়েকশ কোটি ডলার উয়েনো ব্যাংকে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। একই সময়ে ব্যাংকটির অভ্যন্তরীণ ঋণ বিতরণের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে চোখ বন্ধ রাখতে দেওয়া হয়। তবে পেনা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

সিনেটের রায় ঘোষণার আগে বিদায়ী বার্তায় পেনা বলেন, তার উপস্থিতি যেন আরও বিভক্তি বা অস্থিতিশীলতার কারণ না হয়, সেটি তিনি চান না। তিনি লেখেন, ‘আমি কৃতজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি। তবে আজ যারা উত্তরের অপেক্ষায় রয়েছেন, তাদের উদ্বেগ ও যন্ত্রণা আমি উপেক্ষা করছি না’।

এদিকে সিনেটের রায় ঘোষণার পর কংগ্রেসের বাইরের চত্বরে জড়ো হওয়া মানুষের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে। আমানতকারী, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও জাতীয় ফুটবল দলের জার্সি পরা শিক্ষার্থীরা প্যারাগুয়ের পতাকা হাতে গান গেয়ে ও একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের স্লোগান ছিল, ‘আর কখনও স্বৈরশাসন নয়!’

সূত্র: এপি

/এএস/ 
সম্পর্কিত
সবচেয়ে উঁচু জায়গায় বিমান অবতরণ করে ভারতের বিশ্ব রেকর্ড
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর ট্রাম্প প্রসাশনের তিন কর্মকর্তার পদত্যাগ
সর্বশেষ খবর
প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’
প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’
ইম্ফলে এক ছাদের নিচে মণিপুরের ইতিহাস, ঐতিহ্য ও রাজকীয় নিদর্শন
ইম্ফলে এক ছাদের নিচে মণিপুরের ইতিহাস, ঐতিহ্য ও রাজকীয় নিদর্শন
গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে ২ জনের মৃত্যু, পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা প্রতিমন্ত্রীর
গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে ২ জনের মৃত্যু, পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা প্রতিমন্ত্রীর
বিএনপির সমাবেশে যুবদলের কর্মীকে মারধর
বিএনপির সমাবেশে যুবদলের কর্মীকে মারধর
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম