জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৭

এশিয়ান গেমসের মঞ্চে নামার আগে প্রস্তুতি ম্যাচেই প্রায় অঘটনের শিকার হতে বসেছিল ভারত। বৃষ্টিতে ম্যাচ নেমে এসেছিল মাত্র পাঁচ ওভারে। সেই পাঁচ ওভারেই ভারতকে রীতিমতো চাপে ফেলে দিয়েছিল পুঁচকে জাপান। শেষ ওভারে অক্ষর প্যাটেলের দুর্দান্ত নৈপুণ্যে মাত্র ২ রানে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। 

সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়ান গেমস ২০২৬-এর প্রস্তুতি হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ভারত আগে ব্যাট করে ৫ ওভারে ৩২ রান করে। জবাবে ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রানে থামে জাপানের ইনিংস।

বৃষ্টিতে ভেজা মাঠের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর শুরু হয় ম্যাচ। শেষ পর্যন্ত দুই দলের জন্য পাঁচ ওভার করে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।

শুরুতেই ধাক্কা খায় ভারত। ওপেন করতে নামা অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসনকে হতাশ করেন জাপানের বোলাররা। প্রথম ওভারের শেষ বলে চার্লি হারা-হিনজের শিকার হন অভিষেক।

দুই বল পর ফিরে যান স্যামসনও। এরপর ভারতের ভরসা হয়ে থাকা ইশান কিষানও বেশিক্ষণ টিকতে পারেননি। বাঁহাতি এই ব্যাটারকে তালুবন্দি করান জাপানের স্পিনার বেঞ্জামিন ইতো-ডেভিস।

ভারতের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তবে ইনিংসের শেষ ওভারে তাকেও ফিরিয়ে দেন হারা-হিনজে। শেষ পর্যন্ত ৫ ওভারে মাত্র ৩২ রানেই থামে ভারতের ইনিংস। তাতেই জাপানের সামনে তৈরি হয় বড় চমক দেখানোর সুযোগ।

জবাবে জাপানের ইনিংস শুরু করেন অধিনায়ক কেন্ডেল কাদাওয়াকি-ফ্লেমিং ও ল্যাচলান ইয়ামামোতো-লেক। শুরুতেই রানআউট হয়ে ফেরেন ইয়ামামোতো-লেক। মাত্র ১ রান করে থামতে হয় তাকে।

এরপর তাকাশি একটি বাউন্ডারি হাঁকিয়ে জাপানকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু দ্বিতীয় ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে তাকাশির বিদায়ে আবারও চাপে পড়ে স্বাগতিকরা।

তবে এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান অধিনায়ক ফ্লেমিং। তিনি ১২ রান করে চতুর্থ ওভারের শেষ বলে আউট হন। বেঞ্জামিন ইতো-ডেভিসও ৮ বলে ৯ রান করে জাপানের জয়ের আশা জিইয়ে রেখেছিলেন।

শেষ ওভারে জাপানের প্রয়োজন ছিল ৯ রান। বল হাতে ভারতের হয়ে সেই চাপ সামলান অক্ষর প্যাটেল। দুর্দান্ত বোলিংয়ে জাপানকে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রানের বেশি করতে দেননি তিনি।

ফলে মাত্র ২ রানে জয় পায় ভারত। তবে হারলেও ভারতের বিপক্ষে জাপানের লড়াই নজর কেড়েছে। এশিয়ান গেমসের আগে পাঁচ ওভারের এই ম্যাচে জাপান দেখিয়ে দিয়েছে, সুযোগ পেলে তারা বড় দলকেও চাপে ফেলতে পারে।

এশিয়ান গেমসের মূল পর্বে আবারও মুখোমুখি হতে পারে দুই দল। ২৪ সেপ্টেম্বর গ্রুপ ‘এ’-তে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমস অভিযান শুরু করবে জাপান। একই গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ নেপাল। 

 

/এফআইআর/
সম্পর্কিত
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
‘একটা টুর্নামেন্ট খেলছি, হেড কোচ আর ক্যাপ্টেনকে সাইজ করে দিলেন’
সর্বশেষ খবর
বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা: জাতিসংঘের অধিবেশনে কূটনীতিকদের উদ্বেগ
বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা: জাতিসংঘের অধিবেশনে কূটনীতিকদের উদ্বেগ
ব্রিটিশ মহারানির সঙ্গে ভিক্টোরিয়া কলেজের সম্পর্ক কী, কে দিলেন এই নাম
ব্রিটিশ মহারানির সঙ্গে ভিক্টোরিয়া কলেজের সম্পর্ক কী, কে দিলেন এই নাম
প্রজ্ঞাপনের আগেই বেড়েছে বাসভাড়া, দূরপাল্লায় ১০০ টাকা পর্যন্ত বেশি
প্রজ্ঞাপনের আগেই বেড়েছে বাসভাড়া, দূরপাল্লায় ১০০ টাকা পর্যন্ত বেশি
স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনে নীতিগত অনুমোদন
স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনে নীতিগত অনুমোদন
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা