খালের পানিতে ভাসছিল ড্রাম, ভেতরে মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২০

ময়মনসিংহ সদরের একটি খালের পানিতে ভাসতে থাকা প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি পুরুষ এবং তার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি বলেন, ‘নিহত ব্যক্তি পুরুষ। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

ওসি বলেন, ‘সকালে স্থানীয় লোকজন খালের পানিতে প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেন। পরে দুপুরে ঘটনাস্থলে গিয়ে ওই ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ ড্রামে ভরে খালের পানিতে ফেলে দেওয়া হয়। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ পরিচয় জানার চেষ্টা করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
ড্রামের ভেতর থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে, কী ঘটেছিল
ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার
খাল-ঝিল-ফুটপাতে প্রতিদিনই মিলছে মরদেহ
সর্বশেষ খবর
প্রবৃদ্ধি বাড়ছে, অর্থনীতি কি ঘুরে দাঁড়াচ্ছে
প্রবৃদ্ধি বাড়ছে, অর্থনীতি কি ঘুরে দাঁড়াচ্ছে
হত্যা মামলায় জামিন নামঞ্জুর, সাবেক এমপি মোশতাক আহমেদ রুহি কারাগারে
হত্যা মামলায় জামিন নামঞ্জুর, সাবেক এমপি মোশতাক আহমেদ রুহি কারাগারে
সৌদিতে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
সৌদিতে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
এবার সাড়ে ৫ কোটি টাকার সেতুতে রডের বদলে তার, প্রকৌশলীকে বদলি
এবার সাড়ে ৫ কোটি টাকার সেতুতে রডের বদলে তার, প্রকৌশলীকে বদলি
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী