কে হলেন মক্কা প্যাক্টের প্রথম মহাসচিব?

আন্তর্জাতিক ডেস্ক 
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ত্রিমুখী মক্কা প্যাক্টের প্রথম মহাসচিব হিসেবে দেশটির একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিয়োগের ঘোষণা দেয়। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। 

সৌদি আরবের রিয়াদে অবস্থিত এই জোটের সাধারণ বা জেনারেল সচিবালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীনে লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদকে (অব.) প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ দিতে পেরে পাকিস্তান সরকার আনন্দিত।

সামরিক বাহিনীর বেলুচ রেজিমেন্টে দায়িত্ব পালন করা নোমান মাহমুদ এর আগে দেশের উত্তর-পশ্চিমের অশান্ত অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ কোরের কমান্ডার এবং ইসলামাবাদে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সৌদি আরব এবং ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এই নিয়োগ এলো। হুথিরা গত কয়েক দিনে সৌদি ভূখণ্ডে হামলা চালিয়েছে এবং লোহিত সাগরের কৌশলগত বাবে আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছে।

এর আগে গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক মক্কা প্যাক্ট স্বাক্ষর করে। ন্যাটোর আর্টিকেল ৫-এর আদলে তৈরি এই চুক্তিতে যৌথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার কাঠামো তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, যেকোনও এক সদস্যের ওপর সশস্ত্র আক্রমণ তিন সদস্যের ওপরই আক্রমণ বলে গণ্য হবে। গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে জোটের প্রথম বৈঠকে প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করানোর সিদ্ধান্ত হয়, যেখানে প্রথম মহাসচিব পাকিস্তান থেকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তারই ধারাবাহিকতায় এই নিয়োগ চূড়ান্ত হলো।

/এএস/ 
সম্পর্কিত
শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উড়বে যে বিমান
গাড়ি চালাচ্ছিলেন বাবা, নিচে চাপা পড়ে মারা গেলো সন্তান
স্কুলের আশপাশে যে খাবার বিক্রি বন্ধ করলো ভারত
সর্বশেষ খবর
এমপি নজরুলকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ 
এমপি নজরুলকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ 
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ জন
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ জন
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
সাত মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
সাত মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়