ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের অংশ হিসেবে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইকের আট সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার মার্কিন সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পক্ষে গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে কাও জানান, লিংকনের মোতায়েন শুরুর পর স্ট্রাইক গ্রুপজুড়ে মোট আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে। এর মধ্যে লিংকনের নাবিকদের পাশাপাশি ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ ও ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের সদস্য, সহায়ক ডেস্ট্রয়ার এবং বিমান স্কোয়াড্রনের সদস্যরাও রয়েছেন।

আব্রাহাম লিংকনের নাবিকেরা ২৮৬ দিন সমুদ্রে থাকার পর গত ১ সেপ্টেম্বর থাইল্যান্ডের একটি পর্যটন শহরে জাহাজ থেকে নামেন। মে মাসে তাদের মোতায়েন শেষ হওয়ার কথা থাকলেও যুদ্ধের পরিস্থিতি অব্যাহত থাকায় তা বাড়ানো হয়েছিল।

আগস্টে দুটি সংবাদপত্র নাবিকদের অবনতিশীল মানসিক স্বাস্থ্যের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। এতে একাধিক নাবিকের জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টার কথাও উঠে আসে। এরপর জাহাজের পরিস্থিতি তদন্তের দাবি জানান ডেমোক্র্যাটরা।

কাও জানান, মার্চে এক নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে সহকর্মীরা তাকে আটকান। আগস্টে আরেক নাবিক সাগরে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তী চিকিৎসার জন্য জাহাজ থেকে অন্যত্র স্থানান্তর করা হয়।

আগস্টে এমএস নাও লিংকনের গোসলখানায় ছত্রাক, খাবার ও সাবানের মতো প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতিসহ বিভিন্ন অভিযোগ প্রকাশ করে। কাও জানান, একপর্যায়ে খাবারের প্রধান পদ দুটির পরিবর্তে একটি করা হয়েছিল। তার ভাষ্য, দীর্ঘ সময় মোতায়েন থাকার সক্ষমতা বজায় রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়। তবে প্রতিদিন পুষ্টিসম্পন্ন চারটি খাবার পরিবেশন করা হয়েছে বলেও জানান তিনি।

নাবিকদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে কিছুটা বিলম্বের কথাও স্বীকার করেছেন কাও।লিংকনের নাবিকদের মনোবল কমে যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এসব প্রতিবেদনকে ছোট করে দেখেন। আগস্টে সাংবাদিকদের তিনি বলেন, সংবাদমাধ্যম পরিস্থিতিকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করেছে। প্রতিটি জাহাজ, নাবিক ও অধিনায়ককে প্রয়োজনীয় সব কিছু দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে গিলিব্র্যান্ড অভিযোগ করেন, ট্রাম্প ও হেগসেথ যে খবরগুলোকে ‘ভুয়া সংবাদ’ বলে উড়িয়ে দিয়েছিলেন, সেগুলোতেই মার্কিন সেনা সদস্যদের গুরুতর ও অবনতিশীল পরিস্থিতির বিষয়টি উঠে এসেছে। নৌবাহিনীর এক কর্মকর্তা বুধবার বলেন, নাবিকদের স্বাস্থ্য, কল্যাণ ও মনোবল নিয়ে নৌবাহিনী ও নৌবাহিনী সচিব অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছেন।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরে ইরান হামলা চালালে কী ঘটবে?
পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ ‘বিবেচনা’ করবে রাশিয়া
সর্বশেষ খবর
নতুনদের হাত ধরে নারী হকিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়
নতুনদের হাত ধরে নারী হকিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ই-রিসোর্স ব্যবহারের সুযোগ বাড়াতে হিট-বিডিরেনের চুক্তি
ই-রিসোর্স ব্যবহারের সুযোগ বাড়াতে হিট-বিডিরেনের চুক্তি
গাড়ির চেয়েও ছোট বিমান, তবু উড়েছে আকাশে!
গাড়ির চেয়েও ছোট বিমান, তবু উড়েছে আকাশে!
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী