হরমুজে নৌ চলাচলের স্বাধীনতায় জাতিসংঘে ফ্রান্সের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮

হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের খসড়া তৈরি করছে ফ্রান্স। জাতিসংঘের এক কূটনীতিকের বরাতে এ তথ্য জানা গেছে। ইরায়েলী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

খসড়া প্রস্তাবে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার প্রতি সম্মান জানানোর প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্ব্যক্ত করা হবে। খাদ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বৈশ্বিক পণ্য পরিবহনে এই নৌপথের গুরুত্বও তুলে ধরা হবে। ব্যক্তিগত আলোচনা হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন ওই কূটনীতিক।

প্রস্তাবে সমুদ্র আইন মেনে চলার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেওয়া এবং প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে শান্তিপূর্ণ উদ্যোগের প্রতি সমর্থন জানানোর কথা রয়েছে।

যুদ্ধের আগে বিশ্বের মোট বাণিজ্যিক তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। যুদ্ধ শুরুর পর প্রণালিতে ইরানের বাধা দেশটির প্রধান কৌশলগত চাপ তৈরির হাতিয়ার হয়ে উঠেছে। এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাহিরেও পড়েছে।

এ পরিস্থিতি নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘের ওই কূটনীতিক জানান, চলতি সপ্তাহে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে বিশ্বের নেতাদের সমাবেশের ফাঁকে ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হরমুজ প্রণালি নিয়ে আলোচনা করেছেন। বিষয়টি আরব দেশগুলোর প্রতিনিধিদের পাশাপাশি ইরানের সঙ্গেও আলোচনা করা হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে সম্মানজনক অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি চিকি
ভারতের এক রাজ্যে মদ খেয়ে ১৯ জনের মৃত্যু
ইরানে বাস উল্টে নিহত ১১, আহত ২৪
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে সম্মানজনক অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি চিকি
যুক্তরাষ্ট্রে সম্মানজনক অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি চিকি
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার-সংক্রান্ত চুক্তি সই
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার-সংক্রান্ত চুক্তি সই
পাহাড়, মেঘ আর ঝরনার মায়ায় বান্দরবানের আলীকদম
পাহাড়, মেঘ আর ঝরনার মায়ায় বান্দরবানের আলীকদম
হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪
হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ