সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান

বিনোদন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১১ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১১

সময়ের সঙ্গে বদলে গেছে তারকাখ্যাতির সংজ্ঞা। একসময় বড় পর্দার অভিনেতাদের ঘিরে যে ধরনের উন্মাদনা ও আলাদা গুরুত্ব দেখা যেত, এখন সেই সমীকরণ অনেকটাই বদলে গেছে। বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার মতে, বর্তমান সময়ে তারকাখ্যাতি অনেকটাই আপেক্ষিক। কারও কাছে যে অভিনেতা পরিচিত মুখ, অন্য কারও কাছে তিনি হয়তো একেবারেই অপরিচিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান সময়ের স্টারডম নিয়ে কথা বলতে গিয়ে আয়ুষ্মান বলেন, ‘বিনোদনের দুনিয়া এখন গোটা মহাবিশ্বে একাধিক ভাগে ভাগ হয়ে গিয়েছে।’

তার ভাষ্য, ‘প্রতিটি মাধ্যমেরই কিছু আলাদা দর্শক তৈরি হয়েছে। তবু অনেক তারকা আছেন, যাদের হয়তো একজন চেনেন, বাকিদের কাছে আবার হয়তো তার কোনও পরিচিতিই নেই।’

অভিনেতার কথায়, বিভিন্ন মাধ্যম ও প্ল্যাটফর্মের বিস্তারের ফলে দর্শকরাও এখন ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত। ফলে একজন অভিনেতার জনপ্রিয়তা আর সবার কাছে সমানভাবে প্রভাবশালী নয়। সেই কারণেই বর্তমান সময়ে তারকাখ্যাতিকে তিনি আপেক্ষিক বলে মনে করেন।

আয়ুষ্মানের মতে, এই পরিবর্তনের ফলে সিনেমায় শুধুমাত্র বড় তারকার উপস্থিতিই এখন সাফল্যের প্রধান মাপকাঠি নয়। বরং ছবির গল্প ও চিত্রনাট্যই হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, ‘একটি সিনেমায় কতজন বড় তারকা রয়েছেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গল্পটি কতটা শক্তিশালী এবং চিত্রনাট্য কতটা ভালোভাবে বাঁধা। দর্শককে সিনেমার সঙ্গে যুক্ত করতে শেষ পর্যন্ত গল্পের শক্তিই বড় ভূমিকা রাখে।’

আয়ুষ্মানকে আগামীতে ‘উড়তা তীর’ ছবিতে দেখা যাবে। স্পাই কমেডি ঘরানার এই ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন আকাশ এ কৌশিক। ছবিটি প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশনস ও শিখ্যা এন্টারটেইনমেন্ট।

সম্প্রতি প্রকাশিত ট্রেলারে আয়ুষ্মানকে একজন পাকিস্তানি গুপ্তচরের ভূমিকায় দেখা গেছে, যিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। এরপরই একের পর এক বিশৃঙ্খল ও হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। ছবিটি ৯ অক্টোবর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা