অটোচালকদের ধর্মঘটের সুযোগ নিচ্ছে প্যাডেলচালিত রিকশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৬, ১৪:০৯ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৪:০৯

হঠাৎ করে আজ অটোচালকদের ধর্মঘটে রাজধানীজুড়ে যানবাহনটির সংকট দেখা দিয়েছে। এতে করে  সকালে বাচ্চাদের স্কুলে আনা-নেওয়া, বাজারে বা অফিসে যাতায়াতে অটোতে অভ্যস্ত হওয়া যাত্রীরা কিছুটা বিপাকে পড়েছেন। রাজধানীর রাস্তায় এমন দৃশ্য চোখে পড়ে।

আফরোজা বেগম নামের একজন নারী জানান, তার মেয়ে বনশ্রীর ন্যাশনাল আইডিয়াল স্কুলে পড়েন। এফ ব্লকের ৭ নম্বর রোড থেকে প্রতিদিন অটোতে করে তিনি মেয়েকে স্কুলে দিয়ে আসেন। কিন্তু আজ দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরও কোনও অটো পাননি তিনি। পরে জানতে পারেন অটোই চলছে না। এক হেঁটেই মেয়েকে স্কুলে দিয়ে আসেন।

সেলিম মিয়া জানান, তার মেয়ে মতিঝিল আইডিয়ালের বনশ্রী শাখায় পড়েন। তাকেও অটোতে করে স্কুলে দিয়ে আসেন। কিন্তু আজ অটো না পেয়ে প্যাডেলচালিত রিকশা করে নিয়ে যান। অটো না থাকাতে প্যাডেলচালিত রিকশা ২০ টাকা বেশি ভাড়া নেয়।

খোঁজ নিয়ে জানা যায়, শুধু বনশ্রী নয়, রাজধানী জুড়েই একই রকম অবস্থা। হঠাৎ অটো ধর্মঘট একদিকে যেমন সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বাড়িয়েছে, অন্যদিকে প্যাডেলচালিত রিকশা চালকরা সুযোগ বুঝে বেশি ভাড়া নিচ্ছেন।  

রাজধানীর রামপুরা, খিলগাঁও, মালিবাগ, মৌচাক, বাংলা মোটর, মতিঝিল, পল্টন, বাড্ডা, বসুন্ধারা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় অটোশূন্য দেখা গেছে।

প্রসঙ্গত, বেশ কয়েকটি দাবিতে আজ সোমবার (৫ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাবে সড়ক অবরোধ ও মিছিলের ডাক দিয়েছে অটোচালকরা। সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শত শত অটোচালক সেখানে অবস্থান নেন। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করেন।  

/আইএ/আইএএম/
সম্পর্কিত
ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, বজ্রবৃষ্টির আভাস
মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ রমজান আটক
বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাইয়ের ফাঁদ 
সর্বশেষ খবর
পাগলা মসজিদের তহবিলে কত টাকা আছে, জানালেন ডিসি
পাগলা মসজিদের তহবিলে কত টাকা আছে, জানালেন ডিসি
অসময়ের বৃষ্টিতে সাতক্ষীরায় জনদুর্ভোগ, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক
অসময়ের বৃষ্টিতে সাতক্ষীরায় জনদুর্ভোগ, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক
বিতর্কেও অধিনায়ক থাকছেন কামিন্স
বিতর্কেও অধিনায়ক থাকছেন কামিন্স
স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি