মেসির বিদায়ে পূর্ণিমা-পরীমণির আবেগঘন বার্তা

বিনোদন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৬, ১৪:১১ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৪:১৩

বুধবার (৭ অক্টোবর) আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটিকেও স্মরণীয় করে রেখেছেন তিনি।

প্রিয় তারকার বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগে ভেসেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও।

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূর্ণিমা ও পরীমণি। তাদের পোস্টে ফুটে উঠেছে মেসিকে ঘিরে দীর্ঘদিনের ভালোবাসা, অসংখ্য স্মৃতি আর বিদায়ের আবেগ।

মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে পূর্ণিমা লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’

মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখেছেন পরীমনি। দীর্ঘ এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়।’

মেসিকে ঘিরে নিজের দীর্ঘদিনের স্মৃতিও তুলে ধরেছেন পরীমনি। তিনি বলেন, ‘কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।’

বিশেষ করে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের মুহূর্তটি স্মরণ করেছেন পরীমনি। মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার সেই আনন্দ কখনো ভুলে যাওয়ার নয় বলেও উল্লেখ করেন তিনি।

সবশেষে পরীমনি লেখেন, ‘বিদায় নয়, লিও, তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না।’

/এনআই/
সম্পর্কিত
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
বিনোদন বিভাগের সর্বশেষ
বলিউডে এক দশক: আরও বেশি ঝুঁকি নিতে চান দিশা পাটানি
বলিউডে এক দশক: আরও বেশি ঝুঁকি নিতে চান দিশা পাটানি
১০২ বছরে মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট
১০২ বছরে মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট
পলির প্রথম সিনেমা ‘ফায়ার’ থেকে কেন সরে দাঁড়ান মান্না
পলির প্রথম সিনেমা ‘ফায়ার’ থেকে কেন সরে দাঁড়ান মান্না
বড় ধামাকায় ফিরছেন শাহরুখ-কারিনা জুটি
বড় ধামাকায় ফিরছেন শাহরুখ-কারিনা জুটি
জাহ্নবীর অদ্ভুত প্রতিভা, জিহ্বা ঘোরাতে পারেন ৩৬০ ডিগ্রি
জাহ্নবীর অদ্ভুত প্রতিভা, জিহ্বা ঘোরাতে পারেন ৩৬০ ডিগ্রি