তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির কঠোর বিরোধিতায় চীন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৬, ১৬:৩৯ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৭:৫৮

চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির তীব্র বিরোধিতা করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। মঙ্গলবার তিনি বলেন, এ বিষয়ে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট।

সম্প্রতি তাইওয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা দুটি এফ-১৬ভি যুদ্ধবিমান পেয়েছে এবং চলতি বছরের মধ্যে আরও ৬৪টি যুদ্ধবিমান পাওয়ার পরিকল্পনা আছে—গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন।

কুও চিয়াখুন আরও বলেন, দুদেশের প্রেসিডেন্টদের বৈঠকে যে গুরুত্বপূর্ণ অভিন্ন সমঝোতা হয়েছে, যুক্তরাষ্ট্রকে তা বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে এক-চীন নীতি এবং চীন-যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ইশতেহার মেনে তাইওয়ান ইস্যুতে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়া উচিত।

তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ বিষয়। এর সমাধান চীনাদের নিজেদের বিষয়, এতে বাইরের হস্তক্ষেপ তার দেশ সহ্য করবে না বলে সতর্ক করেন এই মুখপাত্র।

সূত্র: সিএমজি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
হামের টিকা কার্যক্রম ঘুরে দেখলেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স
যন্তুর মন্তরে রাহুলকে টেনেহিঁচড়ে বাসে তুললো পুলিশ, রাস্তায় শুয়ে প্রিয়াঙ্কার প্রতিবাদ
মোখা থেকে হুথিদের সরিয়ে বড় সাফল্য ইয়েমেনি সরকারের
সর্বশেষ খবর
দুর্যোগমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, যেসব বিষয়ে আলোচনা হলো
দুর্যোগমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, যেসব বিষয়ে আলোচনা হলো
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৮ জনের, হাসপাতালে ভর্তি ১৮৬০
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৮ জনের, হাসপাতালে ভর্তি ১৮৬০
উজবেকদের ওপর শুরু থেকেই চড়াও হতে চায় বাংলাদেশ
উজবেকদের ওপর শুরু থেকেই চড়াও হতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান