দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ২২:১৬ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২২:১৬

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২২ নভেম্বর (রবিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

গাজায় খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলি হামলা, প্রাণ গেলো ৩ জনের; ভারতে স্বর্ণের দামে রেকর্ড ধস, কমলো প্রায় ৫৯ হাজার রুপি; ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহুর দলকে ডাকলেন আইজেনকোট; ভারত সফর দিয়ে বিদেশযাত্রা শুরু করছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ; ইরানে রেজিম চেঞ্জ চান না ট্রাম্প; ২৪ ঘণ্টায় চতুর্থ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের; চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

গত বছরের যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্যসহায়তা নিয়ে যাওয়া একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। এদিকে শীতকালীন বৃষ্টিতে সৃষ্ট বন্যায় উপত্যকাটিতে মানবিক সংকট আরও গভীর হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম রেকর্ড ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপিতে উঠেছিল। সেখান থেকে কমে বর্তমানে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৯৪৯ রুপিতে। অর্থাৎ, রেকর্ড দরের তুলনায় প্রতি ১০ গ্রামে স্বর্ণের দাম কমেছে প্রায় ৫৯ হাজার রুপি। ভারতের সংবাদমাধ্যম লাইভ মিন্ট এ খবর জানিয়েছে। 

ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকট জোট সরকার গঠনের আলোচনায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার তার দল এ তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে আজ রবিবার (২২ নভেম্বর) দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ২২ থেকে ২৩ নভেম্বরের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে দুই নেতার মধ্যে টেলিফোনে আলাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা বিনিময় হয়েছিল। ভারতের সংবাদমাধ্যম উইয়ন নিউজ এ খবর জানিয়েছে।

ইরানে ক্ষমতা পরিবর্তন চান না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সংঘাত থামাতে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে তেহরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান।

ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ধরনের একটি ড্রোন ভূপাতিত করেছে।

বাংলাদেশের উদ্দেশে আসা একটি বিদেশি জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কোমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন নামের জাহাজটি আটক করা হয়।

/এসএইচএম/
সম্পর্কিত
ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ
ফোন ধরেননি, চিঠিও খোলেননি: ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না কিম
ভোটে হারতেই রাস্তায় লাগানো বাতি খুলে নিলেন রাজস্থানের প্রার্থী
সর্বশেষ খবর
আইসিজের রায়ের পর মিয়ানমার এখন কী করবে
আইসিজের রায়ের পর মিয়ানমার এখন কী করবে
বিদেশে কর্মরত সরকারি চাকরিজীবীদের সন্তানের শিক্ষা ভাতা পুনর্নির্ধারণ, কোন দেশে কত টাকা?
বিদেশে কর্মরত সরকারি চাকরিজীবীদের সন্তানের শিক্ষা ভাতা পুনর্নির্ধারণ, কোন দেশে কত টাকা?
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
চালুর দেড় বছরেই নানা সংকটে ঢাবির ‘ক্যাম্পাস শাটল’ সেবা
চালুর দেড় বছরেই নানা সংকটে ঢাবির ‘ক্যাম্পাস শাটল’ সেবা
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে