রাশিয়ায় জ্বালানি রফতানির অভিযোগ, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬, ১৫:২৪ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৫:৩১

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টার অভিযোগ নিশ্চিত হলে রাশিয়ায় অবৈধ জ্বালানি চালানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) মন্ত্রণালয় জানায়, ডিজেলসহ দক্ষিণ কোরিয়ার জ্বালানি রাশিয়ায় রফতানি হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মন্ত্রণালয় আরও জানায়, বাণিজ্যিক উদ্দেশ্যে ডিজেল ও জেট ফুয়েলের মতো কিছু পণ্য রাশিয়ায় দক্ষিণ কোরিয়ার রফতানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত নয়।

বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ইউক্রেনের প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা বিষয়ক নীতির উপদেষ্টা ভ্লাদিস্লাভ ভ্লাসিউকের একটি বক্তব্য খারিজ করে দেয়। ভ্লাসিউক দাবি করেছিলেন, জুলাই ও আগস্টে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকারের মাধ্যমে দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় ১ লাখ ৭৬ হাজার টন জ্বালানি পাঠানো হয়েছে। ইউক্রেনের শীর্ষ নিষেধাজ্ঞা কর্মকর্তা বলেছেন, কথিত এসব তথ্য রাশিয়ার প্রতি দক্ষিণ কোরিয়ার নিষেধাজ্ঞা নীতির পরিপন্থী।

ইয়নহাপ বার্তা সংস্থার বরাতে জানা গেছে, বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র কাং ইউ-জুং বলেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে আমাদের সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় রাশিয়ার বিরুদ্ধে ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা ও রফতানি নিয়ন্ত্রণ কার্যকর করে আসছে।

তিনি আরও বলেন, আমরা অনুরোধ জানাচ্ছি, ইউক্রেনও যেন তথ্য যথাযথভাবে যাচাই না করে কোরিয়া প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট নীতি বিকৃত করা এবং আন্তর্জাতিক আস্থা ক্ষুণ্ন করতে পারে এমন প্রকাশ্য মন্তব্য করা থেকে বিরত থাকে।

/এসএইচএম/
সম্পর্কিত
তীব্র হচ্ছে সৌদি-হুথি যুদ্ধ, জড়াচ্ছে সিরিয়া-তুরস্ক-পাকিস্তান
সাহিত্যে নোবেলজয়ী কে এই অ্যান কার্সন?
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
সর্বশেষ খবর
তীব্র হচ্ছে সৌদি-হুথি যুদ্ধ, জড়াচ্ছে সিরিয়া-তুরস্ক-পাকিস্তান
তীব্র হচ্ছে সৌদি-হুথি যুদ্ধ, জড়াচ্ছে সিরিয়া-তুরস্ক-পাকিস্তান
প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
আবরার হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার আশ্বাস প্রধানমন্ত্রীর
আবরার হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার আশ্বাস প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মিলার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মিলার
সর্বাধিক পঠিত
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি