ফোর্ট হুডে ১৩ জনের হত্যাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুডে ২০০৯ সালে ১৩ জনকে হত্যাকারী সাবেক আর্মি সাইকিয়াট্রিস্ট নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে মার্কিন সামরিক বাহিনী। পেন্টাগনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আগামী ৩ ডিসেম্বর ওই ঘাঁটিতে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা রয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৯৪৫ সালের পর মার্কিন সামরিক বাহিনীতে ফায়ারিং স্কোয়াডে কোনও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি এবং এটি হবে ৬০ বছরেরও বেশি সময়ে প্রথম কোনও মার্কিন সামরিক মৃত্যুদণ্ড। ফায়ারিং স্কোয়াডের পক্ষে জোরালো অবস্থান নেওয়া প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এর আগে জানিয়েছিলেন, ‘মৃত্যুদণ্ড কার্যক্রমটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে’। তবে কীভাবে তা দেখানো হবে, সে বিষয়ে তখন বিস্তারিত জানাননি তিনি। পরে পেন্টাগন নিশ্চিত করে, মৃত্যুদণ্ড কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

এপির প্রতিবেদনে বলা হয়, হেগসেথ টিভি চ্যানেল ‘রিয়েল আমেরিকা’স ভয়েস’-কে জানান, মৃত্যুদণ্ডটি জনসমক্ষে উন্মুক্ত থাকবে। দ্য গার্ডিয়ানের তথ্যানুযায়ী, হেগসেথ ঘটনাটিকে সামরিক পোশাকে থাকা একজন উগ্র ইসলামপন্থির হামলা হিসেবে বর্ণনা করেছেন। এ ধরনের কর্মকাণ্ডের গুরুতর পরিণতি রয়েছে, তা মানুষকে বোঝাতে চান বলেও জানান তিনি। রয়টার্স জানায়, ২০০৯ সালের হামলার সময়, দিন ও স্থানের সঙ্গে মিল রেখে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় ফোর্ট হুডে মৃত্যুদণ্ড কার্যকরের সময় নির্ধারণ করেছেন হেগসেথ।

পরবর্তীতে পেন্টাগনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, ‘মন্ত্রী সঠিক বলেছেন। এটি লাইভস্ট্রিম করা হবে’। এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা। নিদাল হাসান কোনও শেষ ইচ্ছা প্রকাশ করেছেন কি না- এ বিষয়ে দ্য গার্ডিয়ানকে হেগসেথ বলেন, ‘এসব নিয়ে আমার মাথাব্যথা নেই। ৩ ডিসেম্বর তাকে দেখা যাবে’। 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সম্প্রচারের সিদ্ধান্তকে সমর্থন করেন কি না, সে বিষয়ে হোয়াইট হাউস কিছু জানায়নি। এ বিষয়ে জানতে চাইলে প্রশ্নগুলো পেন্টাগনের কাছে পাঠানো হয় বলে জানিয়েছে রয়টার্স।

নিদাল হাসান মেজর পদমর্যাদার একজন আর্মি সাইকিয়াট্রিস্ট ছিলেন। এপির তথ্যমতে, ২০০৯ সালের ৫ নভেম্বর তিনি ফোর্ট হুডের একটি মেডিকেল বিল্ডিংয়ে লেজার-সাইটেড হ্যান্ডগান নিয়ে গুলি চালান, যেখানে সেনাসদস্যরা মোতায়েনের আগে টিকা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন। তিনি ১৩ জনকে হত্যা এবং ৩২ জনকে আহত করেন। রয়টার্স জানায়, ২০১৩ সালের আগস্টে একটি সামরিক জুরি তাকে হত্যা ও হত্যাচেষ্টার ৪৫টি অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। বর্তমানে তার বয়স ৫৬ বছর এবং গ্রেফতারের সময় পুলিশ তাকে গুলি করার পর থেকেই তিনি হুইলচেয়ার ব্যবহার করছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা জানতে পারেন, হাসানের সঙ্গে ধর্মীয় নেতা আনোয়ার আল-আওলাকির ১৮টি ই-মেইল আদান-প্রদান হয়েছিল। সাবেক এফবিআই ডিরেক্টর উইলিয়াম ওয়েবস্টারের নেতৃত্বে পরিচালিত এক পর্যালোচনায় দেখা যায়, এফবিআইয়ের উচিত ছিল বার্তাগুলো আরও গভীরভাবে খতিয়ে দেখা। এপির মতে, বিচার চলাকালে হাসান বলেছিলেন, আফগানিস্তানে গিয়ে সহমুসলিমদের হত্যায় মার্কিন সেনাদের অংশ নেওয়া ঠেকাতেই তিনি এ হামলা চালিয়েছিলেন। তবে বিচারক তার এই বক্তব্যকে আত্মপক্ষ সমর্থনের যুক্তি হিসেবে ব্যবহারের অনুমতি দেননি বলে জানিয়েছে এপি।

হেগসেথ বলেন, বারাক ওবামা এই হামলাকে ‘কর্মক্ষেত্রের সহিংসতা’ বা ওয়ার্কপ্লেস ভায়োলেন্স বলেছিলেন। দ্য গার্ডিয়ানের মতে, ওবামার এই শব্দ ব্যবহারের কোনও রেকর্ড নেই। পত্রিকাটির তথ্যমতে, পেন্টাগন প্রথমে মামলাটিকে কর্মক্ষেত্রের সহিংসতা হিসেবে নিয়েছিল, যা ক্ষতিগ্রস্তরা পার্পল হার্ট ও অন্যান্য যুদ্ধ-সংক্রান্ত সুবিধা পাবেন কি না, তা প্রভাবিত করেছিল।

/এএস/ 
সম্পর্কিত
ইরানে ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি, তিন দিনের হামলার ছক যুক্তরাষ্ট্রের
হোয়াইট হাউসের লনে দুধ দিত যে গাভী, তাকে একদিন চুরি করে নিয়ে গেলেন এক শিক্ষক!
যুদ্ধ বন্ধে পুতিনের সহায়তার প্রস্তাব, যা বললেন পেজেশকিয়ান
সর্বশেষ খবর
ইরানে ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি, তিন দিনের হামলার ছক যুক্তরাষ্ট্রের
ইরানে ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি, তিন দিনের হামলার ছক যুক্তরাষ্ট্রের
স্বজন পরিচয়ে সখ্য, এরপর মায়ের কোল থেকে নবজাতক চুরি
স্বজন পরিচয়ে সখ্য, এরপর মায়ের কোল থেকে নবজাতক চুরি
রহস্যময় দুর্গ থেকে জলপ্রপাত, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ভরা সিমডেগা
রহস্যময় দুর্গ থেকে জলপ্রপাত, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ভরা সিমডেগা
মোহামেডানের খেলার সময় ও ভেন্যু বদলে গেলো!
মোহামেডানের খেলার সময় ও ভেন্যু বদলে গেলো!
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি