অবশেষে নিজ ঘাঁটিতে ফিরলো মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮

দীর্ঘ ১০ মাসের রেকর্ড সৃষ্টিকারী মোতায়েন শেষে পারস্য উপসাগর থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নিজ ঘাঁটিতে ফিরে এসেছে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ স্ট্রাইক গ্রুপ। গত বৃহস্পতিবার অপেক্ষমাণ প্রিয়জনদের উল্লাস ও মার্কিন পতাকা নাড়ার মধ্য দিয়ে জাহাজটি বন্দরে ফিরে আসে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিমানবাহী রণতরীটি মোট ৩২১ দিন মোতায়েন ছিল, যা স্নায়ুযুদ্ধ শেষের পর দ্বিতীয় দীর্ঘতম। এই তিনশ দিনেরও বেশি সময়ের মধ্যে ‘লিংকন’ রেকর্ড ২৬৫ দিন কোনও বন্দরে ভিড় না করে মিশন পরিচালনা করেছে, যা নৌবাহিনীর ইতিহাসে দীর্ঘতম। এর আগে এ বছরের শুরুর দিকে ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ ইউরোপ, ক্যারিবীয় ও মধ্যপ্রাচ্যে ৩২৬ দিনের মোতায়েন শেষ করে ফিরেছিল, যা এখন পর্যন্ত দীর্ঘতম মোট মোতায়েনকাল।

এই দীর্ঘ মিশনে ‘লিংকন’-এর ক্রুদের মধ্যে প্রায় ৬০ জন বাবা এমন রয়েছেন, যারা এই সময়ের মধ্যে জন্ম নেওয়া নিজেদের নবজাতক সন্তানদের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাত্ করেছেন। এ ছাড়া রণতরীটির ক্রুরা ইরানের সঙ্গে যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এর ফ্লাইট ডেক থেকে হাজার হাজার যুদ্ধবিমান পরিচালনা করেছে। তবে এই মোতায়েনকাল ছিল তীব্র লড়াই এবং জাহাজে পরিস্থিতির অবনতির খবরের মধ্য দিয়ে বেশ কঠিন।

এদিকে, গত বুধবার সান ডিয়েগোর দিকে আসার সময় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ‘লিংকন’-এ বোর্ডিং করেন এবং বিশাল ক্রু দলের উদ্দেশে বক্তব্য দেন। তিনি স্বীকার করেন, যুদ্ধক্ষেত্রে তাদের অবিশ্বাস্য কার্যকারিতা, মিশনের প্রয়োজনীয়তা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ আস্থার কারণে তাদের মেয়াদ দুই দফায় বাড়াতে হয়েছিল।

দীর্ঘ মোতায়েনের কারণে রসদ ফুরিয়ে আসা এবং ক্রুদের মনোবল কমে যাওয়ার মতো অভিযোগ উঠলেও প্রতিরক্ষামন্ত্রী তা অস্বীকার করেছেন। তবে এবিসি নিউজের হাতে আসা কংগ্রেসের কাছে পাঠানো অ্যাক্টিং ইউএস নেভি সেক্রেটারি হাং কাওয়ের একটি চিঠি অনুযায়ী, নৌবাহিনী স্বীকার করেছে যে ইরানের যুদ্ধের সঙ্গে যুক্ত এই বর্ধিত মোতায়েন শুরুর পর থেকে ‘লিংকন’ স্ট্রাইক গ্রুপে আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছিল।

জাহাজের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন ড্যান কেলার বলেন, ক্রুরা তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। উল্লেখ্য এই দীর্ঘ ও কঠিন মিশনে অংশগ্রহণকারী নাবিক ও কর্মীরা শেষ পর্যন্ত তাদের সফল সমাপ্তি ঘটিয়ে ঘরে ফিরেছেন।

সূত্র: এবিসি নিউজ

/এএস/ 
সম্পর্কিত
হরমুজে ‘অবৈধভাবে’ চলাচলকারী ট্যাংকারে ইরানের হামলা
কলকাতায় মুসলিমদের খাওয়ার পানি না দেওয়ার অভিযোগ: জাতিসংঘে চিঠি তৃণমূল এমপির
এক সময় ছিল সিআইএ’র এয়ারফিল্ড, এখন চীনের সামরিক ঘাঁটি
সর্বশেষ খবর
প্রতিটি চ্যালেঞ্জকে সমস্যা সমাধানের সুযোগ হিসেবে দেখছে সরকার: মাহদী আমিন
প্রতিটি চ্যালেঞ্জকে সমস্যা সমাধানের সুযোগ হিসেবে দেখছে সরকার: মাহদী আমিন
হরমুজে ‘অবৈধভাবে’ চলাচলকারী ট্যাংকারে ইরানের হামলা
হরমুজে ‘অবৈধভাবে’ চলাচলকারী ট্যাংকারে ইরানের হামলা
শরতের ফ্যাশনে লেদার জ্যাকেট যেন আপনাকে ছাপিয়ে না যায়
শরতের ফ্যাশনে লেদার জ্যাকেট যেন আপনাকে ছাপিয়ে না যায়
তিনশ পার করে প্রথম দিন শেষ বাংলাদেশের
তিনশ পার করে প্রথম দিন শেষ বাংলাদেশের
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির