ইরানে ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি, তিন দিনের হামলার ছক যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৯

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিভিন্ন পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা পুনরায় শুরু হবে না বলে জানিয়েছেন তিনি।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা তৈরি করতে পেন্টাগনকে বলেছেন ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে ইরান কিংবা ইয়েমেনে ইরানের মিত্র হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তাব পাঁচবার দিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। তবে প্রতিবারই সেই পরিকল্পনা নাকচ করেছেন ট্রাম্প।

তা সত্ত্বেও ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ক্যাম্প ডেভিডে এ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

পরিকল্পনা সম্পর্কে অবহিত ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রস্তাবিত অভিযানের মূল ধারণা হলো- ‘এ অভিযান তিন দিন ধরে চলবে, কিন্তু তা হবে সংক্ষিপ্ত ও তীব্র’।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৯ অক্টোবর ২০২৬, ১০:২৮
ইরানে ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি, তিন দিনের হামলার ছক যুক্তরাষ্ট্রের
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাংবাদিক’ সেজে প্রচার চালাচ্ছে রাশিয়া-ইরান: ওপেনএআই
অবশেষে নিজ ঘাঁটিতে ফিরলো মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’
শুধু সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
সর্বশেষ খবর
তথ্য প্রযুক্তির সহায়তায় চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২
তথ্য প্রযুক্তির সহায়তায় চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
রহস্যের জগতে কৌতূহলের এক দিন
রহস্যের জগতে কৌতূহলের এক দিন
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৭
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৭
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
এক জেলায় নতুন ডিসি
এক জেলায় নতুন ডিসি