তানজিদের ঝড়ো ব্যাটিং, দারুণ সূচনায় লাঞ্চ বিরতিতে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬, ১৪:২৭ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৮:১৬

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম সেশনটা দাপটের সঙ্গে কাটিয়েছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসানের ঝড়ো হাফসেঞ্চুরিতে আধিপত্য বিস্তার করে লাঞ্চ বিরতিতে গেছে সফরকারী দল। প্রথম সেশন শেষে ২৬ ওভারে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ১ উইকেটে ১৩৪ রান। ব্যাট করছেন মুমিনুল হক ৫* ও সাদমান ইসলাম ৪১*। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে তারা। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেশনে ৫.১৫ রান রেটে ব্যাট করেছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসানের ঝড়ো ৮৩ রানের ইনিংস শুরুর ছন্দ ঠিক করে দিয়েছে। 

৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেন তানজিদ। ২৩তম ওভারে ইসমত আলমের বলে উইকেটকিপার ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তাতে শেষ হয় সাদমান ইসলামের সঙ্গে তার ১২৪ রানের উদ্বোধনী জুটি।

সাদমান অবশ্য এখনও উইকেটে আছেন। ৭৯ বল খেলে পাঁচটি চারে ৪১ রান করে অপরাজিত তিনি। 

প্রথম সেশনে আফগানিস্তানের একমাত্র সফল বোলার ইসমত আলম। ৭ ওভার বল করে ১৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন তিনি। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকের দিনও ব্যাটিং-দুর্দশা কাটলো না বাংলাদেশের 
ধস সামলে লিটন-মিরাজের প্রতিরোধ
একমাত্র টেস্টে আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 
সর্বশেষ খবর
সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
গোলাম পরওয়ারের ৭০০ রিকশা, মিল্টনের বক্তব্যের নিন্দা জানালো জামায়াত
গোলাম পরওয়ারের ৭০০ রিকশা, মিল্টনের বক্তব্যের নিন্দা জানালো জামায়াত
শৌচাগারে কিছু অভ্যাসই ডেকে আনতে পারে কঠিন বিপদ
শৌচাগারে কিছু অভ্যাসই ডেকে আনতে পারে কঠিন বিপদ
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির