সৌদির বিমানবন্দরে আবারও হুথিদের হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬, ১৯:০২ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৯:৩১

বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরে হামলায় তিন জন নিহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত থেকে শুরু হওয়া যুদ্ধ আরও তীব্র হচ্ছে। এর মধ্যেই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং দেশটির আকাশসীমা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। এতে সৌদিয়া এয়ারলাইনসের একটি বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং বিমানবন্দরের ওপর ধোঁয়ার কুণ্ডলী ওঠে। এতে অনেক এয়ারলাইন রিয়াদগামী ফ্লাইট বাতিল করেছে। কয়েক দিন পরই সৌদি রাজধানীতে বিশ্বের তেল-প্রধানদের একটি বড় বৈঠকের আয়োজন হওয়ার কথা।

হুথি কর্মকর্তা ও তাদের সংশ্লিষ্ট গণমাধ্যম জানিয়েছে, রাতভর ইয়েমেনের রাজধানী সানায় হুথি লক্ষ্যবস্তুতে সৌদি বিমান হামলা হয়েছে। ইরান-মিত্র গোষ্ঠীটির সাম্প্রতিক ভূখণ্ডগত অগ্রগতি, আন্তর্জাতিক জাহাজ চলাচলে হুমকি এবং সৌদি আরবে হামলা ঠেকাতে ক্রমে তীব্র হওয়া আকাশযুদ্ধের অংশ এটি।

ইয়েমেনে সরকারি বাহিনীকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুথিদের ব্যবহৃত তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থান ধ্বংস করা হয়েছে। বেসামরিক মানুষের ওপর হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে জোট।

ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজে সরকারি বাহিনীকে ঘিরে ফেলেছে হুথিরা। লোহিত সাগর উপকূলে সৌদি-সমর্থিত আক্রমণের বিরুদ্ধে অবস্থান রক্ষারও চেষ্টা করছে তারা। এই সপ্তাহের শুরুতেই সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলায় তারা তিন জনকে হত্যা করেছে।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরে আকাশপথের যান চলাচল স্বাভাবিক হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪-এ দেখা গেছে, মধ্যপ্রাচ্যের কিছু এয়ারলাইনসহ ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সৌদিয়া এয়ারলাইনস জানিয়েছে, বৃহস্পতিবার নিহতদের একজন তাদের কর্মী।

গত মাসে হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূল ধরে ঝটিকা অভিযানে প্রণালির আশপাশের পুরো উপকূলরেখার নিয়ন্ত্রণ নেয়। এতে দীর্ঘদিন সুপ্ত থাকা সংঘাতে ফের জড়িয়ে সরকারি বাহিনীর পাল্টা অভিযানকে সমর্থন দেয় সৌদি আরব।

সোমবার তীব্র সৌদি বিমান হামলার পর সরকারি বাহিনী বাব আল-মান্দেব উপকূলরেখার আশপাশের ভূখণ্ড পুনরুদ্ধার করে। সেখানে লড়াই এখনও চলছে।

এক দশকের বেশি সময় ধরে ইয়েমেনে সৌদি আরবের তৎপরতা পরিচালনাকারী দেশটির রাষ্ট্রদূত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, বাব আল-মান্দেব হুথিমুক্ত করা হয়েছে। রয়টার্স তা যাচাই করতে পারেনি। উপকূলের কিছুটা ওপরে মোখায় হুথি বাহিনী এখনও রয়েছে। সরকারি বাহিনী এখন কাছের পাহাড়ি এলাকায় লড়াইয়ে নজর দিচ্ছে, যেখান থেকে অঞ্চলটি দেখা যায়।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে উত্তেজনা, যন্তর মন্তরে বন্ধ ইন্টারনেট
হরমুজে ‘অবৈধভাবে’ চলাচলকারী ট্যাংকারে ইরানের হামলা
কলকাতায় মুসলিমদের খাওয়ার পানি না দেওয়ার অভিযোগ: জাতিসংঘে চিঠি তৃণমূল এমপির
সর্বশেষ খবর
ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে উত্তেজনা, যন্তর মন্তরে বন্ধ ইন্টারনেট
ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে উত্তেজনা, যন্তর মন্তরে বন্ধ ইন্টারনেট
যুক্তরাষ্ট্রকে সংলাপের মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আহ্বান চীনের
যুক্তরাষ্ট্রকে সংলাপের মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আহ্বান চীনের
লাল কার্ডের ম্যাচে সাব্বিরের হ্যাটট্রিক, কিংসের ৭ গোলের উৎসব
লাল কার্ডের ম্যাচে সাব্বিরের হ্যাটট্রিক, কিংসের ৭ গোলের উৎসব
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির