কলকাতায় মুসলিমদের খাওয়ার পানি না দেওয়ার অভিযোগ: জাতিসংঘে চিঠি তৃণমূল এমপির

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬, ১৯:৩৫ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ২০:৩৩

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি এলাকায় মুসলিম বাসিন্দাদের খাওয়ার পানি না দেওয়ার অভিযোগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠির কপি শেয়ার করে সমীরুল ইসলাম জানান, কলকাতার জ্যোতি নগর কলোনির এই সংকটটি সাধারণ পৌর পরিষেবার বিষয় নয়, এটি বাসিন্দাদের মৌলিক মানবাধিকারের বিষয়। ওই এলাকায় মূলত মুসলিম জনগোষ্ঠীর বাস হওয়ায় এবং তারা ক্ষমতাসীন বিজেপির তথাকথিত ‘ভোট ব্যাংক’ না হওয়ায় পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে তিনি গুরুতর অভিযোগ তোলেন।

জাতিসংঘের মানবাধিকার প্রধানকে লেখা চিঠিতে তৃণমূলের এই সাংসদ উল্লেখ করেন, দীর্ঘমেয়াদে পর্যাপ্ত পানীয় জল থেকে বঞ্চিত রাখা কোনও সাধারণ পৌর সমস্যা হতে পারে না। নিরাপদ ও বিশুদ্ধ খাওয়ার পানি এবং স্বাস্থ্যসম্মত ব্যবস্থার সুযোগ পাওয়ার বিষয়টি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত একটি মৌলিক মানবাধিকার। এই সংকট জ্যোতি নগর কলোনির বাসিন্দাদের স্বাস্থ্য, সম্মান ও উপযুক্ত জীবনযাত্রার অধিকারকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে।

চিঠিতে তিনি আরও বলেন, বাসিন্দারা কোনও বিশেষ সুযোগ-সুবিধা চাইছেন না। বেঁচে থাকার জন্য অপরিহার্য মৌলিক অধিকারটুকুই তারা দাবি করছেন।

খাবার পানির এই তীব্র সংকট ছড়িয়ে পড়লে তা বড় ধরনের সংক্রামক ব্যাধি সৃষ্টি করতে পারে এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যকে চরম ঝুঁকির মুখে ফেলতে পারে বলে তিনি সতর্ক করে দেন।

জ্যোতি নগর কলোনির বাসিন্দাদের পর্যাপ্ত ও নিয়মিত পানীয় জল সরবরাহে কেন এমন দীর্ঘমেয়াদি ব্যর্থতা দেখা দিয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহি ও প্রয়োজনীয় তথ্য চাওয়ার জন্য জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে উদাত্ত আহ্বান জানিয়েছেন সমীরুল ইসলাম।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/এমওএফ/
সম্পর্কিত
শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইকে ‘কট্টর বর্ণবাদী ও দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য নেতানিয়াহুর
নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে বিজেপির জয়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার ১৫ গ্রামে
টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার ১৫ গ্রামে
শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইকে ‘কট্টর বর্ণবাদী ও দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য নেতানিয়াহুর
শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইকে ‘কট্টর বর্ণবাদী ও দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য নেতানিয়াহুর
রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা