দিপকেসহ ৩ নেতার হদিস নেই, ফের যন্তর মন্তরে বিক্ষোভের ডাক সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক 
১১ অক্টোবর ২০২৬, ০৯:১৪ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৪

পুলিশের হাতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক হওয়ার পরও আজ যন্তর মন্তরে ফের বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

শনিবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফ্লাইট অবতরণের কিছুক্ষণ পরই ওই তিন নেতাকে আটক করে দিল্লি পুলিশ।

সিজেপি জানিয়েছে, আটকের পর ১২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও ওই তিন নেতার সঙ্গে যোগাযোগ করতে পারেনি তারা। তাদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়েও কিছু জানে না দলটি।

দলের শীর্ষ নেতৃত্ব আটক থাকায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করার দায়িত্ব নিয়েছেন সিজেপি নেতা অজিঙ্কা শিন্ডে। তিনিই রবিবার সকাল ১০টায় যন্তর মন্তরে ফিরে যাওয়ার ঘোষণা দেন।

এর আগে শনিবারের বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে অভিযান চালিয়ে ৩ হাজারের বেশি মানুষকে আটক করে দিল্লি পুলিশ। একই সঙ্গে বিক্ষোভ প্রতিরোধে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা বিধিনিষেধ আরোপ করা হয়। এর পরও রবিবার নতুন করে বিক্ষোভের ডাক দিলো সিজেপি।

/এএস/ 
সম্পর্কিত
জেলেনস্কি যথেষ্ট করছেন না, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট প্রয়োজন: ট্রাম্প
আদালতের নির্দেশে মুক্তি পেলেন দিপকেসহ সিজেপির ৩ নেতা
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি
সর্বশেষ খবর
পতিত আ. লীগের অভিযোগের সত্যতা পায়নি বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন: স্পিকার
পতিত আ. লীগের অভিযোগের সত্যতা পায়নি বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন: স্পিকার
সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
চিকিৎসাসেবার ছদ্মবেশে গিয়ে ধরলো ভেজাল দুধের কারবার
চিকিৎসাসেবার ছদ্মবেশে গিয়ে ধরলো ভেজাল দুধের কারবার
জেলেনস্কি যথেষ্ট করছেন না, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট প্রয়োজন: ট্রাম্প
জেলেনস্কি যথেষ্ট করছেন না, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট প্রয়োজন: ট্রাম্প
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?