সাংবাদিক না হয়েও গাড়িতে ‘প্রেস’, ৫২০০ ইয়াবাসহ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৭ অক্টোবর ২০২৬, ২১:৪২ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২১:৪২

রাজধানীর কদমতলীতে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ হোসাইন শরীফ ওরফে সোহেল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। তার ব্যবহৃত মাইক্রোবাসে ‘প্রেস’ লেখা ছিল। তবে জিজ্ঞাসাবাদে তিনি কোনও টেলিভিশনে কাজ করার বিষয়ে সদুত্তর দিতে পারেননি বলে জানিয়েছে ডিএনসি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৬টার দিকে মাতুয়াইল মুক্তি সরণি এলাকার পোল্ডার রোডে মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার থেকে আসা ওই মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএনসির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসি জানায়, মাইক্রোবাসে ‘প্রেস’ লেখা থাকায় হোসাইন শরীফকে জিজ্ঞাসা করা হয়, তিনি কোন টেলিভিশনে কাজ করেন। তবে এ বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি। গাড়িতে মাদক আছে কি না জানতে চাইলে তিনি স্বেচ্ছায় স্টিয়ারিংয়ের পাশে থাকা একটি বক্সের ভেতরে রাখা শপিং ব্যাগের কথা জানান। পরে ব্যাগ থেকে নীল রঙের জিপারযুক্ত ২১টি পলিপ্যাকেটে থাকা ৫ হাজার ২০০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসাইন শরীফ আগে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন বলে জানা গেছে। বর্তমানে সাংবাদিকতায় যুক্ত না থাকলেও ক্যামেরা, বুম, ভিজিটিং কার্ড এবং গাড়িতে ‘প্রেস’ লেখা ব্যবহার করে তিনি অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় কদমতলী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

/আইএ/এম/
সম্পর্কিত
চাকরির স্বপ্ন দেখিয়ে কম্বোডিয়ায় পাচার, পাসপোর্ট কেড়ে নিয়ে স্ক্যাম সেন্টারে বিক্রি
প্রয়াত চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়িতে আগুন: গ্রেফতার ২ জন কারাগারে
সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে আটক যুবক পুলিশের মামলায় কারাগারে
সর্বশেষ খবর
মামলার তারিখ পড়তে পড়তে গরু-ছাগল-হাঁস-মুরগি সব গেলো, কিন্তু বিচারই শেষ হচ্ছে না
মামলার তারিখ পড়তে পড়তে গরু-ছাগল-হাঁস-মুরগি সব গেলো, কিন্তু বিচারই শেষ হচ্ছে না
গ্রিড বিপর্যয়ের পর ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তি
গ্রিড বিপর্যয়ের পর ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তি
এই সরকার জুলাই গণঅভ্যুত্থানের ফসল: নাহিদ ইসলাম
এই সরকার জুলাই গণঅভ্যুত্থানের ফসল: নাহিদ ইসলাম
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের বিরোধিতা শেকৃবি শিক্ষার্থীদের, সাইনবোর্ড উপড়ে প্রতিবাদ
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের বিরোধিতা শেকৃবি শিক্ষার্থীদের, সাইনবোর্ড উপড়ে প্রতিবাদ
সর্বাধিক পঠিত
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ