মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ আরও তীব্র হতে পারে, এমন আশঙ্কায় তেলের দাম ২ শতাংশের বেশি বেড়ে এপ্রিলের শেষ থেকে এ পর্যন্ত সর্বোচ্চ ক্লোজিং পর্যায়ে পৌঁছেছে। রয়টার্সের বরাতে এ খবর জানা গেছে।
ডিসেম্বর ডেলিভারির ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৭ ডলার ৬৪ সেন্টে নিষ্পত্তি হয়েছে। দিনের কোনও এক সময় তা ১১৮ ডলারেও উঠেছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রায় ২ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ১০৪ ডলার ১২ সেন্ট।
অক্টোবর মাস শেষে ব্রেন্টের দাম ১৩ দশমিক ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ১৫ দশমিক ২ শতাংশ বেড়েছে।
হরমুজ প্রণালিতে ট্যাংকারসংক্রান্ত ঘটনা সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, দিনের মধ্যে সুপারট্যাংকার-সংক্রান্ত চারটি ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি ট্যাংকার ইরানি কর্তৃপক্ষের অননুমোদিত ঘোষিত পথে চলার সময় মাইনে আঘাত পেয়েছে বলে তারা জানায়।
সূত্র: আল জাজিরা
নেসেটে প্রথম দিনই স্পিকার ওহানাকে হটাতে একমত নেতানিয়াহু বিরোধীরা