যেকোনও হুমকিতে তাৎক্ষণিক জবাব দেবে ইরান, সেনাবাহিনীকে খামেনির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক 
৩১ অক্টোবর ২০২৬, ১৭:৫০ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৭:৫০

শত্রুপক্ষের যেকোনও সম্ভাব্য হুমকির জবাবে ‘ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। শত্রুপক্ষের সঙ্গে শক্তিশালী সংঘাতের জন্য বুদ্ধিদীপ্ত সামরিক প্রস্তুতিকে ‘সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা’অর্জনের অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করেন খামেনি।

তিনি বলেন, শত্রুরা যদি আবারও সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তাহলে সেগুলোর সমাপ্তির সময় ও শর্ত নির্ধারণ করবে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং ইরানি জনগণ।

ইরানের সামরিক তথ্যব্যবস্থা শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন মোজতবা খামেনি। পাশাপাশি সামরিক মতবাদ ও কৌশলের ক্ষেত্রে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন ইরানের সর্বোচ্চ নেতা।

খামেনির নির্দেশনার মধ্যে রয়েছে ‘টার্গেটস ব্যাংক’বা লক্ষ্যবস্তুর তালিকা  হালনাগাদ করার সিদ্ধান্ত। তার বিবৃতিতে বলা হয়েছে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ধরনের দৃশ্যমান ও অদৃশ্য সম্পদ ইরানের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

/এএস/ 
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভ্যান্সের চিঠি গুরুত্ব দিয়ে আলোচনা করেছে ইরান: আরাঘচি
তৃতীয় শ্রেণির ছাত্রের হামলায় কেজির ছাত্রী আহত
সর্বশেষ খবর
গণশুনানিতে কি এলপিজির দাম কখনও কমেছে?
গণশুনানিতে কি এলপিজির দাম কখনও কমেছে?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘অসুস্থ’ বলে সরে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী, সব পদে বিএনপি নেতারাই বিজয়ী
নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ‘অসুস্থ’ বলে সরে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী, সব পদে বিএনপি নেতারাই বিজয়ী
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ